কাউনিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- আপডেট সময় : ০৮:২৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২ ২১০ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে।
কৃষি সমৃদ্ধি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাউনিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রবিবার (১৩ নভেম্বর ) এ সব বিতরণের আয়োজন করা হয়। উপজেলার কৃষি অফিসের সামনে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার কৃষি বিতরণের উদ্বোধন করা হয়।
ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন।
এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. শাহানাজ পারভীন, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এমদাদুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা জানান,২০২২-২৩ অর্থবছরে রবি/ ২০২২-২৩ মৌসুমে সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সহায়তা প্রদান বিনা মূল্যে বীজ ও সার বিতরণের আওতায় কাউনিয়া উপজেলায় ১হাজার ৩ শত জন চাষি কে ১কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























