ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী: তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন দীর্ঘ প্রতীক্ষার অবসান: সিডনির নতুন আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু বাণিজ্যিক ফ্লাইট কাউনিয়ায় আলোর দিশারী পাঠাগারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনার পর পুলিশের গাড়িতে হামলা, গ্রেপ্তার ৪ কাউনিয়ায় তকিপল বাজার যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন নওগাঁয় সড়কে ছিনতাই ঘটনায় গ্রেপ্তার ৩ বর্ষসেরা কোচের পুরস্কারের দৌড়ে এগিয়ে লুইস দে লা ফুয়েন্তে না ফেরার দেশে সাংবাদিক ও সাবেক এমপি মুহম্মদ শফিকুর রহমান বিশ্বের ৯৬ শতাংশ প্রবালপ্রাচীর বাস্তুতন্ত্র সংকটের মুখে জরিমানা আদায়: পাবনায় পরিবেশ দূষণ রোধে অভিযান

ভূরুঙ্গামারীতে চুরির দায়ে আটক-৩

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ ৩১৯ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে চুরির দায়ে আটক-৩

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চুরির অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। আটকদের দেয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন রেজাউল করিম সাদ্দাম, অসীম কুমার সরকার ও সোহেল। বুধবার দিবাগত রাতে তাদের আটক করা হয় ।

রেজাউল করিম সাদ্দাম নূর মোহাম্মদ খন্দকারের পুত্র, অসীম আশীষ রঞ্জন সরকারের পুত্র ও সোহেল হযরত আলীর পুত্র। তারা সবাই ভুরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর রোববার দিবাগত রাতে ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার এলাকার আনোয়ার হোসেন ও লিটন মিয়া নামের দুই ব্যক্তির মুদি দোকানে চুরি হয়। চুরির ঘটনায় আনোয়ার হোসেন সন্দেহভাজান রেজাউল করিম সাদ্দাম, জিয়াউর রহমান জিয়া ও অসীম কুমার সরকারসহ অজ্ঞাত কয়েকজনের নামে থানায় অভিযোগ দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ ৯ নভেম্বর বুধবার দিবাগত রাতে সাদ্দাম ও অসীমকে আটক করে।

অপরদিকে গত ২৬ অক্টোবর উপজেলা ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়নের খামার এলাকা বাসিন্দা ময়দান আলীর বাড়ি থেকে একটি এলইডি টিভি চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ৯ নভেম্বর বুধবার দিবাগত রাতে পুলিশ সোহেল নামের আরেক যুবককে আটক করে পুলিশ।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসা বাদে আটককৃতরা চুরির দায় স্বীকার করেছে। তাদের নামে মামলা দায়ের হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে চুরির দায়ে আটক-৩

আপডেট সময় : ০৯:০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২