বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: আবেদন শুরু ১৩ অক্টোবর
- আপডেট সময় : ০৭:০৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে নতুন জনবল নিয়োগের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘শৃঙ্খলা নিরাপত্তা অগ্রগতি’ মূলমন্ত্র এবং ‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে সারা দেশে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা জানিয়েছেন যে, পদসংখ্যা এখনো নির্ধারিত হয়নি, তবে দেশের ৬৪ জেলার আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন। আজ শুক্রবার (৯ অক্টোবর) সংবাদপত্র ও বাংলাদেশ পুলিশের অফিশিয়াল মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আরএফএল গ্রুপে ১০০ জনের চাকরির সুযোগ, শুরুতেই বেতন ৪০ হাজার।
নিয়োগের সময়সূচি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা ১৩ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত। আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করতে হবে এবং অনলাইন আবেদন শেষে প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। নেদারল্যান্ডস উচ্চশিক্ষায় দিচ্ছে স্কলারশিপ, আবেদন যেভাবে।
আবেদনকারীদের জন্য যোগ্যতা ও শারীরিক মাপের নির্দিষ্ট শর্ত রয়েছে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে এবং বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছরের মধ্যে। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে সাধারণ পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। এছাড়া ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটায় শারীরিক উচ্চতায় কিছুটা শিথিলতা রয়েছে। সব ক্ষেত্রে প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। দুর্গাপূজায় বর্ধিত ছুটির প্রজ্ঞাপন, ছুটিতে যা যা খোলা থাকবে।
পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ মেধা ও স্বচ্ছতা বজায় রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, কোনো প্রার্থী আবেদনপত্রে ভুয়া, মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে কিংবা কোনো তথ্য গোপন করলে তার প্রার্থিতা সরাসরি বাতিল করা হবে। এমনকি চাকরি পাওয়ার পর তথ্য অসত্য প্রমাণিত হলেও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র: প্রথম আলো
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























