২৪ ঘণ্টায় ১৬টি সূর্যোদয় ও সূর্যাস্ত দেখলে কি ভাবে রোজা রাখবেন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
২৪ ঘণ্টায় ১৬টি সূর্যোদয় ও সূর্যাস্ত দেখলে কি ভাবে রোজা রাখবেন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতকে আহ্বান জানালেন স্থানীয় সরকার মন্ত্রী সরকারি বাসভবনকেই কেন কর্মস্থল বানালেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি রংপুরে শিক্ষক পরিবারের চার সদস্যের চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনা: পুলিশের দাবি ও স্বজনদের সংশয় নুসরাত জাহান রাফি মৃত্যুর ঘটনা মামলা: হাইকোর্টের রায়ে দুইজনের মৃত্যুদণ্ড বহাল চাকরির ভাইভায় এআইয়ের ব্যবহার: যান্ত্রিক প্রক্রিয়ায় কি হারিয়ে যাচ্ছে যোগ্যতার সঠিক মূল্যায়ন? ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার সরকারের ছয় মাসের কার্যক্রমে চরম ব্যর্থতার অভিযোগ জাতীয় নাগরিক পার্টির

২৪ ঘণ্টায় ১৬টি সূর্যোদয় ও সূর্যাস্ত দেখলে কি ভাবে রোজা রাখবেন

সৃষ্টি বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
২৪ ঘণ্টায় ১৬টি সূর্যোদয় ও সূর্যাস্ত দেখলে কি ভাবে রোজা রাখবেন

২৪ ঘণ্টায় ১৬টি সূর্যোদয় ও সূর্যাস্ত দেখলে কি ভাবে রোজা রাখবেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মহাকাশ ল্যাবরেটরি ঘণ্টায় ২৭ হাজার ৬০০ কিলোমিটার গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। প্রতি ২৪ ঘণ্টায় ১৬টি সূর্যোদয় ও সূর্যাস্ত দেখেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানকারী কি ভাবে রোজা রাখবেন।

পড়ুন>>মাত্র ৪৫ দিনে মঙ্গলে পৌঁছানোর পরিকল্পনায় নতুন মহাকাশযান তৈরির লক্ষ্য

পবিত্র রমজান মাসে ফজর থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে রোজা রাখেন মুসলিমরা। কিন্তু এই উপবাস করার সময়টি পৃথিবীর সব জায়গায় এক নয়। মূলত সূর্য ওঠা ও ডুবে যাওয়ার ওপর উপবাসের সময় নির্ভর করে।

এখন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নভোচারী সুলতান আলনিয়াদি মহাকাশে অবস্থান করছেন। তিনি ছয় মাস মহাকাশে থাকবেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সুলতানকে বহনকারী মহাকাশ ল্যাবরেটরি ঘণ্টায় ২৭ হাজার ৬০০ কিলোমিটার গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করছে।

তিনি প্রতি ২৪ ঘণ্টায় ১৬টি সূর্যোদয় ও সূর্যাস্ত দেখেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

এখন প্রশ্ন জাগতে পারে, রোজার নিয়ম হলো, সূর্যোদয়ের আগে সাহ্‌রি খেতে হবে এবং তারপর সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের খাবার ও পানীয় পরিহার করতে হবে। আলনিয়াদির ক্ষেত্রে কোন নিয়ম প্রযোজ্য হবে?

গত ৩ মার্চ সুলতান আলনিয়াদি মহাকাশে যাওয়ার পর থেকেই প্রশ্নটি উঠতে শুরু করে। এ প্রশ্নের উত্তর গত জানুয়ারি মাসেই এক সংবাদ সম্মেলনে দিয়েছিলেন তিনি।

সংবাদ সম্মেলনে সুলতান আলনিয়াদির কাছে জানতে চাওয়া হয়, “যখন মহাকাশ স্টেশনে থাকবেন, তখন আপনি কীভাবে রোজা রাখবেন?”

পড়ুন>>সেট টপ বক্স ছাড়াই ছাদের অ‍্যান্টেনায় দেখা যাবে ২০০টি টিভি চ‍্যানেল

জবাবে মুসলমান এই নভোচারী বলেন, “মহাকাশে অবস্থান করার সময় আমি একজন ভ্রমণকারী হিসেবে বিবেচিত হব, তখন রোজা রাখা আমার জন্য বাধ্যতামূলক হবে না।

এমনকি আপনি যদি ভালো বোধ না করেন, তাহলেও আপনার জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়।”

আলনিয়াদি বলেন, “যেহেতু মহাকাশের যেকোনো কিছু মিশনকে ধ্বংস করতে পারে বা ক্রুদের স্বাস্থ্যকে বিপন্ন করতে পারে, তাই ডিহাইড্রেশন ও অপুষ্টি এড়ানোর জন্য আমাদের পর্যাপ্ত খাবার খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।”

এছাড়া ফেব্রুয়ারিতে এক সংবাদ সম্মেলনে সুলতান আলনিয়াদি বলেছিলেন, “আমি চাইলে গ্রিনিচ টাইম বা আর্থ টাইম অনুযায়ী রোজা রাখতে পারি, যা অফিশিয়াল স্পেস টাইম হিসেবে বিবেচিত হয়।”

আলনিয়াদি আগেও বলেছেন, “তিনি যদি রোজা রাখার সুযোগ পান, তাহলে তিনি তা পালন করবেন। রোজা রাখা স্বাস্থ্যের জন্য ভালো। আমি অপেক্ষা করব এবং দেখব, রোজা রাখা যায় কি-না।”

মহাশূন্যে ধর্মপালন মহাশূন্যযাত্রার শুরু থেকেই মহাকাশচারীরা মহাশূন্যে নানাভাবে ধর্মীয় আচার পালন করে আসছেন। ১৯৬৮ সালে নাসার অ্যাপোলো ৮ মিশনে নভোচারীরা চাঁদে যাওয়ার পথে বাইবেলের প্রথম বই জেনেসিস পাঠ করেন।

২০০৭ সালে মালয়েশিয়ান নভোচারী শেখ মুজাফর শুকুর প্রথম ধর্মপালনকারী (প্র্যাকটিসিং) মুসলিম হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে অবস্থান করেন।

ইসলামিক ন্যাশনাল ফতোয়া কাউন্সিল অভ মালয়েশিয়া তার ও ভবিষ্যৎ মুসলিম নভোচারীদের জন্য বিশেষ নির্দেশিকা প্রদান করে।

মুজাফর রমজানে মহাশূন্যে পাড়ি দিলেও কাউন্সিল বলে যে, পৃথিবীতে ফেরার আগপর্যন্ত তিনি রোজা না রাখলেও চলবে, অথবা তিনি চাইলে যে জায়গা থেকে যাত্রা শুরু করেছেন সেখানকার টাইম জোন অনুসারে রোজা রাখতে পারবেন।

এছাড়া কাউন্সিলের পক্ষ মুজাফরকে বলা হয়, নামাজ পড়ার সময় তাকে হাঁটু গেড়ে না বসলেও চলবে (শূন্য মাধ্যাকর্ষণে এ কাজটি অত্যন্ত কঠিন)।

ফতোয়া কাউন্সিলের নির্দেশিকায় কিবলামুখী হয়ে অর্থাৎ মক্কার দিকে ফিরে নামাজ পড়ার বাধ্যবাধকতাও শিথিল করা হয় মুজাফরের জন্য। বলা হয়, এটি তার পক্ষে যতটুকু সম্ভব, ততটুকু করলেই হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!