ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ ঘোষণা

সৃষ্টি ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ ঘোষণা

আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রাথমিক গ্রুপ চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্টে মোট ১৪টি দল লড়াই করবে। এর মধ্যে ১০টি দল সরাসরি খেলার যোগ্যতা অর্জন করলেও বাকি ৪টি দলকে বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে।

এবারের আসরে ভারত ও অস্ট্রেলিয়াকে রাখা হয়েছে ‘গ্রুপ এ’-তে। এই গ্রুপে তাদের সঙ্গী হিসেবে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, সহ-আয়োজক জিম্বাবুয়ে ও একটি কোয়ালিফায়ার দল।

অন্যদিকে, ‘গ্রুপ বি’-তে বাংলাদেশ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে, সঙ্গে থাকবে একটি কোয়ালিফায়ার দল।

পড়ুন>>সরকারি মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের নির্দেশ, অমান্যে কঠোর হুঁশিয়ারি

র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে শীর্ষ ৮ দল হিসেবে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ। সহ-আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলছে। তবে তৃতীয় সহ-আয়োজক নামিবিয়া পূর্ণ সদস্য না হওয়ায় তাদের বাছাইপর্ব খেলতে হবে।

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবারের সরাসরি তালিকায় জায়গা পায়নি। আয়ারল্যান্ড, ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর শীর্ষ চার দল এবং কোয়ালিফায়ার প্লে-অফের শীর্ষ চার দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজকে বাছাইপর্বে লড়তে হবে। এই বাছাইপর্ব অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত। আগামী আসরের ‘গ্রুপ এ’-তে একসঙ্গে পড়েছে ২০২৩ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়া।

১৪ দলের এই বর্ধিত বিশ্বকাপের জন্য নতুন তিন ধাপের ফরম্যাট নির্ধারণ করেছে আইসিসি। প্রথম ধাপে র‍্যাঙ্কিংয়ের তলানির তিন দল রাউন্ড-রবিন পদ্ধতিতে খেলবে এবং সেখান থেকে শীর্ষ দলটি পরের ধাপে উন্নীত হবে। দ্বিতীয় ধাপে মোট ১২টি দল দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল এবং উভয় গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরাটি নিয়ে গঠিত হবে ‘সুপার সেভেন’ পর্ব। এই পর্বে মোট ২১টি রাউন্ড-রবিন ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতি গ্রুপের শীর্ষ ৩টি দল এবং দুই গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলের মধ্যে সেরা দলটি নিয়ে গঠিত হবে ‘সুপার ৭’।

পড়ুন>>এক কাপ কফির নেপথ্যে: কৃষকের শ্রম থেকে ভোক্তার টেবিল

সুপার সেভেন পর্ব থেকে পয়েন্ট তালিকার শীর্ষ চারটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। সেমিফাইনালের নিয়ম অনুযায়ী, পয়েন্ট তালিকার প্রথম ও চতুর্থ দল একে অপরের মুখোমুখি হবে এবং দ্বিতীয় ও তৃতীয় দল অপর সেমিফাইনালে লড়বে। জয়ী দুই দল ফাইনাল ম্যাচের মাধ্যমে নির্ধারিত করবে ২০২৭ সালের নতুন বিশ্বচ্যাম্পিয়ন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ ঘোষণা

আপডেট সময় : ০৭:০৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬