১৫ ফেব্রুয়ারী চিলমারী বন্দরে ভিড়ছে বিশ্বের দীর্ঘযাত্রার প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’
- আপডেট সময় : ১১:২৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ২৪৫ বার পড়া হয়েছে
আগামি ১৫ ফেব্রুয়ারী চিলমারী বন্দরে ভিড়ছে বিশ্বের দীর্ঘযাত্রার প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’। গ্রামীণ পর্যটনের বিকাশ ঘটানোর উদ্দেশ্যে প্রমোদতরীটি ভারতের উত্তর প্রদেশের বারাণসী থেকে গত ১৩ জানুয়ারি যাত্রা করেছে।
প্রমোদতরীটি ৬ ফেব্রুয়ারি সুন্দরবন থেকে মোড়লগঞ্জের উদ্দেশ্য রওনা দিয়েছে।৮ ফেব্রুয়ারি বরিশাল ঘুরে ৯ ফেব্রুয়ারী চলে যাবে মেঘনা ঘাটে। মেঘনা ঘাটে নোঙর করার পর দুই দিন সোনারগাঁও ও ঢাকায় ঘুরে দেখবেন তাঁরা।
ঢাকা ঘোরার পর ১২ তারিখ আরিচা, ১৩ তারিখ টাঙ্গাইল ও ১৪ তারিখ সিরাজগঞ্জ হয়ে যাত্রীরা ১৫ ফেব্রুয়ারী কুড়িগ্রামের চিলমারীতে পৌঁছাবে।
চিলমারীতে কাস্টমস ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও এনবিআর।
সেখান থেকে ১৬ ফেব্রুয়ারী রংপুরের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ করবেন তারা।
“তিনটি ডেকসহ দৈর্ঘ্যে ৬২ মিটার লম্বা ও প্রস্থে ১২ মিটারের এমভি গঙ্গা বিলাসের ২৮টি বিলাসবহুল কামরায় সুইজারল্যান্ডের ২৭ জন ও জার্মানির ১ জন ভ্রমণ করছেন”
এরপর ১৭ ফেব্রুয়ারী চিলমারী থেকে ভারতের আসামে প্রবেশ করবে গঙ্গা বিলাস।
জাহাজটি ৫১ দিনের যাত্রায় ভারত-বাংলাদেশের ২৭টি নদীর প্রায় ৩ হাজার ২০০ কিলোমিটার নৌপথ পাড়ি দেবে।
এ যাত্রার উদ্দেশ্য গ্রামীণ পর্যটনের বিকাশ ঘটানো। প্রমোদতরীটি ভারতের উত্তর প্রদেশের বারাণসী থেকে গত ১৩ জানুয়ারি যাত্রা করেছে।
তিনটি ডেকসহ দৈর্ঘ্যে ৬২ মিটার লম্বা ও প্রস্থে ১২ মিটারের এমভি গঙ্গা বিলাসের ২৮টি বিলাসবহুল কামরায় সুইজারল্যান্ডের ২৭ জন ও জার্মানির ১ জন ভ্রমণ করছেন।

























One thought on “১৫ ফেব্রুয়ারী চিলমারী বন্দরে ভিড়ছে বিশ্বের দীর্ঘযাত্রার প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’”