১০ জুন আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
১০ জুন আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা ঘোষণা দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা বাগেরহাটে ২২ কেজির বিরল ধাতিনা ভোল মাছ বিক্রি হলো সাড়ে ৩ লাখ টাকায় বঙ্গোপসাগরে লঘুচাপ: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ২৪ ঘণ্টা আগে নোটিশ দেওয়ার আহ্বান ৪১ দেশের তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদল: নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি বাবার মৃত্যুশোকে কাতর মেসি ফিরলেন মাঠে, লিগস কাপ থেকে বিদায় মায়ামির বরিশাল আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ ও সাভারে জেএমবি আস্তানায় অভিযান রাজকুমার সন্তোষীর ‘বাটওয়ারা ১৯৪৭’: সানি দেওল ও প্রীতি জিনতার পারিশ্রমিক নিয়ে চর্চা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ: রেকর্ডের হাতছানি ও কঠিন চ্যালেঞ্জ

১০ জুন আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি

সংকলন: সৈয়দা মোসলেমা বেগম
  • প্রকাশিত : রবিবার, ৯ জুন, ২০২৪
১০ জুন আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি

১০ জুন আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি

১০ জুন গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৬১তম (অধিবর্ষে ১৬২তম) দিন। বছর শেষ হতে আরো ২০৪ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

১১৯০ -তৃতীয় ক্রুসেড: প্রথম ফ্রেডেরিক বারবারোসা জেরুজালেমের দিকে একটি বাহিনীর নেতৃত্ব দেয়ার সময় গোকসু নদীতে ডুবে যান।
১৬১০- গ্যালিলিও শনি গ্রহের দ্বিতীয় চক্র আবিষ্কার করেন।
১৭৫২- বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ঘুড়ি উড়িয়ে বজ্র থেকে বিদ্যুৎ আহরণ করতে সক্ষম হন।
১৭৯০- ইংরেজ সেনাবাহিনী মালয় নামে পরিচিত বর্তমানকালের মালয়েশিয়ার ওপর হামলা চালায়।
১৮৮১- রাশিয়ার বিখ্যাত লেখক কাউন্ট লিও তলস্তয় চাষির ছদ্মবেশে একটি মঠের দিকে তীর্থযাত্রা শুরু করেন।
১৮৯০ – আজকের দিন রবিবার ছিল। এদিন থেকেই ভারতে সাপ্তাহিক ছুটি রবিবার নির্ধারিত হয় এবং এখনও অপরিবর্তিত রয়েছে।
১৯০৫- অবনীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে বঙ্গীয় শিল্পকলা তথা বেঙ্গল স্কুল অব আর্ট গঠিত হয়।
১৯১৬ – হুসাইন বিন আলি উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে আরব বিদ্রোহের ঘোষণা দেন।
১৯২৬- তুরস্কে সর্বশেষ জানেসারী বিপ্লবের সূচনা।
১৯৪০- ইংল্যান্ড ও ফ্রান্সের বিরুদ্ধে ইতালির যুদ্ধ ঘোষণা।
১৯৪০- উইনস্টন চার্চিল তার নতুন মন্ত্রিসভা গঠন করেন।
১৯৭২- ভারতের প্রথম তাপানুকূল যাত্রীবাহী জাহাজ হর্ষবর্ধনের সমুদ্রযাত্রা।
২০০১- মিডিয়া সম্রাট সিলভিও বালুসকনি দ্বিতীয়বারের মতো ইতালির প্রধানমন্ত্রী নির্বাচিত।

জন্ম

১৮৩২ – নিকোলাস অটো, জার্মান প্রকৌশলী। (মৃ. ১৮৯১)
১৮৩৬ – সন্তদাস কাঠিয়াবাবা নিম্বার্ক সম্প্রদায়ের প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু। (মৃ. ৯/১১/১৯৩৫)
১৯১৫ – সল বেলো, কানাডীয়-আমেরিকান লেখক। (মৃ. ২০০৫)
১৯১৮ – ফররুখ আহমদ, বাঙালি কবি। (মৃ. ১৯৭৪)
১৯২২ – জুডি গারল্যান্ড, মার্কিন গায়িকা ও অভিনেত্রী ছিলেন। (মৃ. ১৯৬৯)
১৯৪২ – আমানুল্লাহ আসাদুজ্জামান, তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান: বাংলাদেশ) একজন শহীদ ছাত্রনেতা।
১৯৫৫ – প্রকাশ পাডুকোন, ভারতের অন্যতম ব্যাডমিন্টন খেলোয়াড়।
১৯৬০ – নন্দমুরি বলকৃষ্ণ, ভারতের তেলুগু চলচ্চিত্র শিল্পের একজন অভিনেতা।
১৯৬৫ – এলিজাবেথ হার্লি, ইংরেজ অভিনেত্রী ও মডেল।
১৯৭২ – এরিক উপশান্ত, শ্রীলঙ্কান সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৮১ – আলবি মরকেল, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।
১৯৮৯ – ডেভিড মিলার, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।
১৯৮৯ – আলেক্সান্দ্রা স্তান, রোমানীয় সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত লেখক।

মৃত্যু

৩২৩ খ্রিস্টপূর্বাব্দ – মহান আলেকজান্ডার, প্রাচীন গ্রিক রাজ্য শাসনকারী আর্গিয়াদ রাজবংশের একজন রাজা। (জ. ৩৫৬ খ্রিষ্টপূর্বাব্দ)
৭৫৪ – আস-সাফাহ, প্রথম আব্বাসীয় খলিফা। (জ. ৭২১)
১১৯০- রোম সম্রাট ফ্রেডরিক বারবারোসা।
১৮৩৬ – অঁদ্রে-মারি অম্পেয়্যার, ফরাসি পদার্থবিজ্ঞানী। (জ. ১৭৭৫)
১৮৬৮- সার্বিয়ার রাজা তৃতীয় মাইকেল।
১৮৭৭ – বাংলার অগ্রগণ্য সমাজপতি মহারাজা রমানাথ ঠাকুর।(জ.১৮০১)
১৯০২ – জ্যাসিন্ট ভার্ডাগুয়ের, কাতালান কবিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কবি। (জ. ১৮৪৫)
১৯২৬ – অ্যান্টনি গাউদি, স্প্যানিশ কাতালান স্থপতি ছিলেন। (জ. ১৮৫২)
১৯৪৮- বাঙালি লেখক অতুলচন্দ্র সেন।(জ.১৮৭০)
১৯৪৯ – সিগ্রিড উন্ড্‌সেট, নরওয়ান ঔপন্যাসিক। (জ. ১৮৮২)
১৯৫১ – এস ওয়াজেদ আলি, বাঙালি সাহিত্যিক। (জ. ১৮৯০)
১৯৬৫ – অতীন্দ্রনাথ বসু, ভারতের স্বাধীনতা আন্দোলনকারী বাঙালি বিপ্লবী। (জ. ১৮৭৩)
১৯৬৭ – স্পেন্সার ট্রেসি, মার্কিন অভিনেতা। (জ. ১৯০০)
১৯৮২ – রাইনার ভের্নার ফাসবিন্ডার, পশ্চিম জার্মান চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা এবং নাট্যকার। (জ. ১৯৪৫)
১৯৮৭ – এলিজাবেথ হার্টম্যান, মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেত্রী। (জ. ১৯৪৩)
১৯৯৩ – বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী ও চিকিৎসক সুধীরনাথ সান্যাল। (মৃ.১৯০০)
১৯৯৬ – জো ভ্যান ফ্লিট, আমেরিকান অভিনেত্রী। (জ. ১৯১৫)
২০০০ – হাফেজ আল-আসাদ, সিরিয়ার রাষ্ট্রপতি ছিলেন। (জ. ১৯৩০)
২০০০ – ব্রায়ান স্ট্যাদাম, ইংলিশ ক্রিকেটার। (জ. ১৯৩০)
২০০১ – লেইলা পাহলভি, ইরানের রাজকন্যা। (জ. ১৯৭০)
২০১৪ – গ্যারি গিলমোর, প্রখ্যাত অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। (জ. ১৯৫১)
২০১৯ – গিরিশ কারনাড, ভারতীয় ভাষাবিজ্ঞানী ও চলচ্চিত্র পরিচালক। (জ. ১৯৩৮)
২০২১ – বুদ্ধদেব দাশগুপ্ত, ভারতীয় বাঙালি কবি ও চলচ্চিত্র পরিচালক। (জ. ১৯৪৪)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!