হাইড্রোলিক হর্ণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান
- আপডেট সময় : ০৯:৪৯:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ৮২ বার পড়া হয়েছে
হাইড্রোলিক হর্ণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান
হাইড্রোলিক হর্ণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান।
নীলফামারীতে জেলা পরিবেশ অধিদপ্তরের কর্তমক শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় নীলফামারী সদর উপজেলার বাইপাস মোড় নামক স্থানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানজীর ইসলাম। অভিযানে প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন।
এসময় উক্ত অভিযানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ০৩টি যানবাহনের বিরুদ্ধে ২,৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ ০৪ (চার) টি নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়।
পড়ুন>>>
এছাড়া নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য বিভিন্ন যানবাহনের চালকগণকে সতর্ক করাসহ লিফলেট বিতরণ ও স্টিকার লাগানো হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কারী নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ তানজীর ইসলাম বলেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























