স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক ছাড়
- আপডেট সময় : ০৮:৫৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ৩২৬ বার পড়া হয়েছে
স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক ছাড় করা হয়েছে।
এমপিওভুক্ত বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক ছাড় করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
মঙ্গলবার ১১ এপ্রিল বৈশাখী ভাতার ৬টি চেক ব্যাংকে পাঠানো হয়েছে। ১৬ এপ্রিল টাকা পর্যন্ত শিক্ষকরা তুলতে পারবেন।
পড়ুন>>বাঙ্গালী জাতির ইতিবৃত্ত
এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা পান।
স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/৮৮৮/৪, তারিখ: ১১/০৪/২০২৩
২০১৯ খ্রিষ্টাব্দ বা ১৪২৬ বঙ্গাব্দ থেকে বৈশাখী ভাতা পাওয়া শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
পড়ুন>>পৃথিবীর বিভিন্ন দেশের নববর্ষ উদযাপনের ইতিহাস
তার আগের বছর ২০১৮ খ্রিষ্টাব্দের ৮ নভেম্বর বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্টের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সে অনুযায়ী এবারও এমপিওভুক্ত সাড়ে পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী বাংলা নববর্ষ উপলক্ষে মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা পাবেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























One thought on “স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক ছাড়”