ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাগাজীতে বাড়ির আঙিনায় তাসলিমার সব্জি চাষ 

ফেনী থেকে হাসনাত তুহিন
  • আপডেট সময় : ০৭:৩৭:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ২৫২ বার পড়া হয়েছে

সোনাগাজীতে বাড়ির আঙিনায় তাসলিমার সব্জি চাষ 

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোনাগাজীতে বাড়ির আঙিনায় তাসলিমার সব্জি চাষ করছেন।

সারা দেশ জুড়ে যখন সব্জি নিয়ে কাড়াকাড়ি ঠিক তখনই দেখা মিলল বাড়ির আঙিনায় সব্জি চাষী। ফেনী জেলার সোনাগাজী উপজেলাধীন সুলাখালী গ্রামের বাসিন্দা।

তিনি স্থানীয় একটি মাদ্রাসার ফাজিল পরীক্ষার্থী । গত তিন বছর যাবৎ বাড়ির আঙিনায় নানা রকম শীতকালীন সব্জিসহ বিভিন্ন রকমারি ফলের চাষ চাষ করে পরিবারের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত সব্জি আত্মীয় স্বজনদের প্রদানও আশ পাশের ক্রেতাদের নিকট বিক্রয় করেন।

তার লাগানো সব্জির মধ্যে রয়েছে মরিচ, টমেটো, লাল শাক, পালংশাক, পুঁইশাক, সিম, বেগুন, মুলা, পাটশাক, লাউ, বরবটি, মিষ্টি কুমড়ো, কাঠকচুসহ বেশ কিছু জায়গাজুড়ে রয়েছে আখ।

বাড়িতে প্রবেশ পথের দু’ধারে সবুজের হাতছানি মনকে করে দেয় প্রাণবন্ত ও প্রফুল্ল
তাসলিমার লাগানো শাকসবজি যেন তার বাড়ির সৌন্দর্যের মাত্রা আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

এছাড়াও তার বাড়ীতে সে লাগিয়েছেন পেয়ারা, পেঁপে, ডালিম, কামরাঙা, আমড়া, অমলকি, সফেদা, জলপাই, আম, কুল বরই সহ আরো অনেক রকমের ফলজও বনজ বৃক্ষ।

তাসলিমা আক্তারের রয়েছে একশো’র মতো দেশী মুরগী ও মুরগির বাচ্চা এবং হাঁস। তাসলিমা আক্তার ও তার পরিবার জানান তারা তাদের আরেক বাড়ীতেও এভাবে সব্জি চাষ করে থাকেন।

তাসলিমার উৎপাদিত ফসলে তার পরিবারের চাহিদা মিটিয়ে আত্মীয় স্বজনদের দিযে থাকেন এবং আশপাশের ক্রেতারা কিনে নিতে পারেন তাজা শাকসবজি ও ফলমূল।

তাসলিমা আক্তার স্থানীয় একটি মাদ্রাসায় ফাজেল পরীক্ষার্থী। তিনি জানান অবসর সময়ে তিনি সব্জি চাষ, হাঁস মুরগি পালন করেন।

তার মতে সকল শিক্ষার্থীরা বাড়ীর আঙিনা বা আশপাশের পরিত্যক্ত জায়গায় সব্জি চাষ ও হাঁস মুরগী পালন করে অন্তত পরিবারের চাহিদা পূরণ সম্ভব বলে তিনি মনে করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সোনাগাজীতে বাড়ির আঙিনায় তাসলিমার সব্জি চাষ 

আপডেট সময় : ০৭:৩৭:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩