সুন্দরগঞ্জে মানবসেবা একতা সংঘের ইফতার বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুন্দরগঞ্জে মানবসেবা একতা সংঘের ইফতার বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ প্রেক্ষাপট: নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ জ্বালানি সংকট কাটাতে এফএসআরইউ মেরামতের অপেক্ষায় সরকার: বিদ্যুৎমন্ত্রী গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পুলিশ লাইনে আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় ডারউইন টেস্ট: তানজিদের প্রথম ফিফটি, অল্পের জন্য আক্ষেপ মুমিনুলের

সুন্দরগঞ্জে মানবসেবা একতা সংঘের ইফতার বিতরণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকে জয়ন্ত সাহা যতন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
সুন্দরগঞ্জে মানবসেবা একতা সংঘের ইফতার বিতরণ

সুন্দরগঞ্জে মানবসেবা একতা সংঘের ইফতার বিতরণ।  ইফতারের  সার্বিক সহায়তা করেছেন সাংবাদিক আসাদুল ইসলাম।

পবিত্র মাহে রমজান উপলক্ষ‍্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দরিদ্র-অসহায়, পথচারী ও ছিন্নমূল মানুষের জন্য মাসব‍্যাপী ইফতার বিতরণ কার্যক্রম চলমান মানবসেবা একতা সংঘের সেচ্ছাসেবীরা।

ইফতারের ঠিক আগ মুহূর্ত তারা বাড়িতে রান্না করা ইফতার পৌঁছে দিচ্ছেন রোজাদার এসব মানুষদের মাঝে। তাদের এ মানবিক কার্যক্রম চলবে রমজানের পুরো মাসব্যাপী।

বিগত পাঁচ বছর থেকে এই সংগঠনটি তাদের এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের এ কার্যক্রম ইতিমধ্যে ব‍্যাপক সাড়া ফেলেছে। তাদের কার্যক্রমে সাধুবাদ জানিয়ে অনেকে তাদের এ কাজের সঙ্গে আর্থিক সহায়তা দিয়ে শরিক হচ্ছেন।

১৭তম রমজানে বৃহস্পতিবার তাদের এ কাজে সাধুবাদ জানিয়ে শতাধিক মানুষের মাঝে ইফতারের সার্বিক খরচ বহন করেছেন সাংবাদিক আসাদুল ইসলাম। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ ও বিশ্ব বাংলা ২৪ এর উপজেলা প্রতিনিধি ও সুন্দরগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস‍্য।

সাংবাদিক আসাদুল ইসলাম বলেন, মানবসেবা একতা সংঘের পুরো রমজান ব‍্যাপী ইফতার বিতরণের কার্যক্রম আমার কাছে খুবই ভালো লেগেছে।

প্রতিদিন তারা অসহায় পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার তুলে দিচ্ছেন। তাদের এ ভালো কাজে শরীক হতে পেরে আমি নিজেকে ধন‍্য মনে করছি।

এ বিষয়ে মানব সেবা একতা সংঘের সেচ্ছাসেবী আশিক খান জানান, মানুষের মুখে খাবার তুলে দেওয়া এবং তাদের মুখে হাসি ফোটানোর মত আনন্দ পৃথিবীতে আরও কোন কিছুতে নেই।

মহান সন্তুষ্টি অর্জন এবং মানুষের মুখে হাসি ফোটানোর জন্যেই আমাদের এ উদ্যোগ। আমরা ধারাবাহিকভাবে সুন্দরগঞ্জের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চলমান রাখবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!