সুন্দরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুন্দরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ প্রেক্ষাপট: নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ জ্বালানি সংকট কাটাতে এফএসআরইউ মেরামতের অপেক্ষায় সরকার: বিদ্যুৎমন্ত্রী গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পুলিশ লাইনে আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় ডারউইন টেস্ট: তানজিদের প্রথম ফিফটি, অল্পের জন্য আক্ষেপ মুমিনুলের

সুন্দরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

সুন্দরগঞ্জ ( গাইবান্ধা ) থেকে জয়ন্ত সাহা যত
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
সুন্দরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

সুন্দরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর সকাল ১০টায় দলীয় কার্যালয় থেকে আওয়ামীলীগ ও এর সহযোগিতা সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি শোক র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্শন শেষে পূনরায় দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- সহসভাপতি শফিউল আলম, সৈয়দ মশিউর রহমান আপেল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবীর মুকুল,রেজাউল আলম সরকার রেজা, আব্দুল্লাহ আল মামুন,

সাংগঠনিক সম্পাদক মেহেদী মোস্তফা মাসুম, পৌর আওয়ামীলীগের সভাপতি আহসানুল করিম চাঁদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ,এস,এম আশেকুজ্জামান প্রামানিক তুহিন প্রমুখ।

এসময় বক্তারা ১৯৭৫ এর ১৫ আগস্টের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ক্ষণজন্মা বঙ্গবন্ধু ৫৫ বছরের জীবনে ১৩ বছরই অধিকার আদায়ের সংগ্রামের জন্য কারাগারে থেকেছেন।

তিনি বাংলার মাটি ও মানুষকে অসম্ভব ভালবাসতেন এবং মানুষের মনের কথা বুঝতেন বলেই তিনি জাতির পিতা হতে পেরেছেন।

বঙ্গবন্ধু দেশ এবং মানুষকে নিয়ে স্বপ্ন দেখতেন, স্বপ্ন পূরণে সঠিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে গভীর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট হতে সকলের প্রতি আহবান জানান।

শেষে ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির সমৃদ্ধি মঙ্গল কামনা করে কোরআন খতম এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!