ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ ১০ নভেম্বর টিভিতে যেসব খেলা দেখা যাবে মিরসরাইয়ে ১৫ কেজি গাঁজাসহ আটক রোহিঙ্গা মা-ছেলে তিস্তা ডিগ্রি কলেজে গভর্নিং বডির সভা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও অধ্যক্ষের দায়িত্বভার গ্রহন ডোমারে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ সেমিফাইনালে বাংলাদেশ: আহসান মুমিনের সেঞ্চুরিতে উড়ন্ত জয় কাউনিয়ায় আশা এজিও’র ৩ দিন ব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন জানালা দিয়ে মোবাইল ছিনতাই, উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালেন শিক্ষক শহীদ জিয়া মহিলা কলেজে নতুন রোভার স্কাউট গ্রুপের যাত্রা শুরু পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ ইরান সংকট নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্প-কাতার প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য আটক

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৫:১৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য আটক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য আটক

সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত থেকে বিজিবির পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪৫ লক্ষ ৩৫ হাজার ৪৫০ টার বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড়, কসমেটিক্স, মদ, চিনি, সুপারি, কয়লা, গরু ও জিরা ভারতীয় অবৈধ পণ্য আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি।

গতকাল বুধবার সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবির অধীনস্থ সুনামগঞ্জ সদর উপজেলার নারায়নতলা, বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি ও ডলুরা এবং তাহিরপুর উপজেলার লাউড়েরগড়, চারাগাঁও ও বনগাঁও সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা চোরাই পথে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশের আনা এইসব অবৈধ পণ্য করা হয়।

পড়ুন>> সৃষ্টি নিউজ এ সংবাদ প্রকাশের পর লাম্পি রোগে আক্রান্ত গরুর চিকিৎসা দিলেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার

আজ ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরের প্রেসবিজ্ঞপ্তিতে এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

বিজিবির এধরনের অভিযান অব্যাহত থাকবে। এবং আটককৃত এসব অবৈধ পণ্য জেলা শুল্ক কার্যালয় এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন>> বিশ্বম্ভরপুরে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

তিনি প্রেসবিজ্ঞপ্তিতে জানান, একটি গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ ডিসেম্বর বুধবার সুনামগঞ্জ সদর উপজেলার নারায়নতলা বিওপির নায়েব সুবেদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল জাহাঙ্গীর নগর ইউনিয়নের কামারভিটা ও শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় সিঙ্গানিয়া (SINGHANIA) ফ্যাব্রিক এর থান কাপড়, কসমেটিক্স এবং মদ আটক করা হয়।যার মূল্য ৪০ লক্ষ ২৫ হাজার তিনশ’ টাকা।

এছাড়াও একই দিনে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি ও ডলুরা এবং তাহিরপুর উপজেলার লাউড়েরগড়, চারাগাঁও ও বনগাঁও সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৫ লক্ষ ১০ হাজার ১৫০ টাকার
ভারতীয় চিনি ও সুপারি, কয়লা, জিরা, গরু ও কম্বল আটক করে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য আটক

আপডেট সময় : ০৫:১৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪