ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত

সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৮:৩৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেছেন, এই দেশটি প্রতিটি মানুষের । বর্তমানে প্রশাসন জন সম্পৃক্তহীন হয়ে পড়েছে।

প্রশাসনকে জনগনের দোরগোড়ায় নিয়ে যেতে হলে জনসম্পৃক্ততা বাড়াতে হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

এ জন্য সবাই মিলেই যে যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে। কারণ এই দেশটা আমাদের, প্রতিটি ধর্মে মানুষজন মিলেই মুক্তিযুদ্ধের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ।

পড়ুন>>বিরলে সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ কালে ১৬ জনকে আটক করেছে বিজিবি

সব ক্ষেত্রেই দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। মানুষের মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখার জন্য তিনি নিরলস ভাবে কাজ করে যাওয়ার মাধ্যমে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, পরিবেশ রক্ষা করে মানুষের জীবন জীবিকার পথ প্রশস্থ করার আহবান জানান।

তিনি গতকাল সোমবার বিকাল ৪টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ মিয়া সুনামগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল সহ গণমাধ্যম কর্মী গণ উপস্থিত ছিলেন।

গণমাধ্যম কর্মীগণ সুনামগঞ্জ জেলার নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং সমস্যার সমাধান করার জন্য অনুরোধ করেন।

জেলা প্রশাসক পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করার আশ্বাস প্রদান করেন। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কাটা বন্ধ করা, সুনামগঞ্জ সদর উপজেলার ইজারাবিহীন ধোপাজান (চলতি) নদী থেকে একটি শক্তিশালী সিন্ডিকেট দ্বারা দিনরাত অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধ, অবৈধ চিনি পিয়াজ চোরাচালানী বন্ধ, মাদক এবং চাঁদাবাজির বন্ধসহ অন্যান্য অপরাধ নির্মূল করার আহবান জানান। হাওরের ফসল রক্ষা বাঁধ টেকসই করার উপর এবং অপ্রয়োজনীয় বাধঁ নির্মান করে সরকারী অর্থের অপচয় না করার অনুরোধ জানান।

শহরের যানজট নিরসন করার জন্য একটি বাইপাস রাস্তা নির্মান করার পাশাপাশি অবৈধভাবে দখলে রাখা খালগুলো উচ্ছেদ করার দাবী জানান। নবাগত জেলা প্রশাসক সবার সহযোগিতা কামনা করেন এবং সবাইকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

আপডেট সময় : ০৮:৩৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪