সীমান্তে বাংলাদেশীদের হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে জনসভা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সীমান্তে বাংলাদেশীদের হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে জনসভা : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্যাসের তীব্র সংকটে স্থবির জনজীবন: সিএনজি পাম্পে দীর্ঘ সারি ও রান্নায় ভোগান্তি লালমনিরহাটে জুয়া ও মাদকের প্রতিবাদকারী কলেজ শিক্ষকের মৃত্যু, এলাকায় উত্তেজনা একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ: যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর আজ ২২ আগস্ট : কি ঘটেছিল আজকের দিনে? বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন ২২ আগস্ট:আজ ঢাকা মহানগরীতে বিভিন্ন সংগঠনের সমাবেশ ও অনুষ্ঠান ২২ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কটবে আপনার আজকের দিনটি ২২ আগস্ট ২০২৬: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা আজ শনিবার ২২ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শনিবার ২২ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

সীমান্তে বাংলাদেশীদের হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে জনসভা

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
সীমান্তে বাংলাদেশীদের হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে জনসভা

সীমান্তে বাংলাদেশীদের হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে জনসভা

সীমান্তে বাংলাদেশীদের ভারত কর্তৃক হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে জনসভাঅনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের উদ্যোগে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ প্রতিবাদী জনসভা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের জেলা সমন্বয়ক খন্দকার আরিফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটির রাজনৈতিক সমন্বয় ফরিদুল হক, বিশেষ অতিথি জাতীয় নির্বাহী কমিটির ন্যায়পাল রায়হান কবীর,কবি ও গণ বুদ্ধিজীবি নাহিদ হাসান নলেজ সহ স্থানীয় নেতৃবৃন্দরা।

জনসভায় বক্তারা বলেন,ভারতকে বুঝতে হবে ছোট হলেও আমরা আমরা স্বাধীন ,সার্বভৌমত্ব রাষ্ট্র। ফেলানী থেকে স্বর্ণা কিংবা জয়ন্ত এভাবে নির্বিচারে ভারতের হত্যাকে আমরা আর মেনে নিতে পারছি না। বর্তমান অভ্যন্তরীণ সরকারকে আমরা বলতে চাই, ভারত আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হিসেবে বন্ধুত্ব দেখাবে এটাই কাম্য। বন্ধুত্বের বদলে গুলি বন্ধ করতে হবে। আমরা বাংলাদেশের সীমান্তে ভারতীয় আগ্রাসন বন্ধের জোড় দাবী জানাই।

এর আগে জনসভার শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এরপর জুলাই অভ্যুত্থানে কারাবরণকারী কনক রহমানকে ফুল দিয়ে সম্মান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!