ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদির কারাগারে সাড়ে সাত হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর ঘিরে ‘স্নাইপার’ মন্তব্য: যুবক কারাগারে মগবাজারে জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি উপসাগরের ইন্টারনেট ক্যাবল ধ্বংসের পরিকল্পনা ইরানের হরমুজ প্রণালিতে জাহাজে হামলার রেকর্ড: অক্টোবরেই ২৮টি ঘটনা দোকানপাট ও শপিং মল বন্ধের সময়সূচিতে ফিরল পূর্বের নিয়ম জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম সিরাজ উদ্দিনের ইন্তেকাল স্পেনের সম্মানজনক ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার পেলেন মেসি এএফসি চ্যালেঞ্জ লিগে ইতিহাস গড়ে জয় পেল ফর্টিস নীলফামারীতে চোরাই ৪টি চার্জার ভ্যান ও ১টি ইজিবাইক উদ্ধার: গ্রেপ্তার ৩

সীতাকুণ্ডে জঙ্গলে হাঁটছিল গলা কাটা শিশু

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ২৩০১১ বার পড়া হয়েছে

সীতাকুন্ড ইকোপার্ক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীতাকুণ্ডে জঙ্গলে হাঁটছিল গলা কাটা শিশু

চট্টগ্রামের সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের জঙ্গল থেকে গলাকাটা অবস্থায় এক শিশুকে উদ্ধার করা হয়েছে। আনুমানিক সাত বছর বয়সী শিশুটির নাম ইরা। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার (১ মার্চ) দুপুর দুইটার দিকে ইকোপার্কের জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়। শিশুটির পুরো শরীর ও পোশাকে রক্তমাখা ছিল।

পড়ুন>>ঠাকুরগাঁওয়ে সড়কে ঝরে গেল এক নীরব জীবনের শেষ প্রদীপ

হাসপাতালে আনার পর মুমূর্ষু অবস্থায় শিশুটি জানায়, তার নাম ইরা। সে কুমিরা ইউনিয়নের মাস্টার পাড়ার নুর ইসলামের কন্যা। সে মসজিদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। ওই এলাকার এক ব্যক্তি তাকে ইকোপার্ক এলাকায় নিয়ে আসেন। ওই ব্যক্তির নাম বলতে না পারলেও তাকে দেখলে চিনবে বলে ইশারায় জানায় ইরা।

পড়ুন>> নাগেশ্বরীতে রমজানের গুরুত্ব, তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

স্থানীয় যুবক রবিউল হাসান ও আরিফুল ইসলাম রনি বলেন, ইকোপার্ক এলাকার প্রায় পাঁচ কিলোমিটারসড়কের কাজ করছিলাম আমরা। এসময় স্ক্যাভেটর চালক মাটি কাটার সময় দেখতে পান একটি মেয়ে (শিশু) গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় জঙ্গল থেকে হেঁটে রাস্তার দিকে আসছে। শিশুটিকে দেখতে পেয়ে চালক আমাদের ডাকেন। পরে তার রক্তাক্ত গলা বেঁধে তাৎক্ষণিক আমাদের একটি ট্রাকে তুলে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইসরাত জাহান মুহুয়া বলেন, শিশুটির অবস্থা খুবই খারাপ। তার গলা কাটা। তাকে দ্রুতই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।

চিকিৎসকের বরাত দিয়ে সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, শিশুটির গলা কেটে তাকে কেউ হত্যা করতে চেয়েছিল। কেউ তাকে ইকোপার্কে বেড়ানোর কথা বলে এনে গলা কেটে হত্যার চেষ্টা করে হয়তো মৃত ভেবে ফেলে যায়। হাসপাতালে আনার পর মেয়েটি অনেক কষ্টে তার নাম পরিচয় জানিয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীতাকুণ্ডে জঙ্গলে হাঁটছিল গলা কাটা শিশু

আপডেট সময় : ০৮:২৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬