ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

সিংড়া থানার ওসির বদলি আদেশ প্রত্যাহার

নাটোর থেকে বেল্লাল হোসেন বাবু
  • আপডেট সময় : ০৮:২৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ৪৪৫ বার পড়া হয়েছে

সিংড়া থানার ওসির বদলি আদেশ প্রত্যাহার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের সিংড়া থানার ওসির বদলি আদেশ কয়েক ঘন্টার মধ্যে প্রত্যাহার করা হয়েছে।

সিংড়া থানার ওসি মিজানুর রহমানের বদলি আদেশ জারির কয়েক ঘণ্টার মধ্যেই তা বাতিল করা হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) সকালে ওসি মিজানুর রহমানের বদলির বিষয়টি জানানো হয়। তবে এর কয়েক ঘণ্টার মধ্যেই দুপুরে সেই আদেশ প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, গত রোববার(১৩আগষ্ট) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার কোর্ট মাঠে স্থানীয় বাসিন্দাদের নানা সমস্যার সমাধানে গণশুনানি করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এসময় অর্ধশত ভুক্তভোগি চাকরি দেয়ার নামে টাকা নেয়া, চুরি, জমি দখল, মাদকের রমরমা ব্যবসা, সন্ত্রাসীদের হুমকিসহ নানা বিষয়ে প্রতিকার চাইতে থানায় গেলেও ওসির সহযোগিতা পান না বলে অভিযোগ করেন।

ভুক্তভোগিদের সহযোগিতা না করার বিষয় এড়িয়ে ওসি মিজানুর রহমান আইসিটি প্রতিমন্ত্রীকে আইনের ব্যাখা দেয়ার চেষ্টা করেন।

ভুক্তভোগিদের সহযোগিতা না করায় আইসিটি প্রতিমন্ত্রী ওসি মিজানুর রহমানের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

এর পরদিন সোমবার(১৪আগষ্ট) সকালেই ওসি মিজানুর রহমানকে ক্লোজের আদেশ জারি হয়। এ সময় এটিকে রুটিন ওয়ার্ক বলে দাবি করেছিলেন পুলিশ সুপার তারিকুল ইসলাম।

তবে এর কয়েক ঘণ্টা পরই দুপুরে সেই ক্লোজ আদেশ বাতিল করা হয়। এ নিয়ে নাটোরের পুলিশ সুপারের দাবি, ক্লোজ করা এবং তা বাতিল করার বিষয়টি নিয়মিত রুটিন ওয়ার্কের আওতাভুক্ত।

জানা যায়,এর আগে ২০২২ সালের ২৩ জুন বগুড়ার সারিয়াকান্দি থানার ওসি থাকাকালীন মিজানুর রহমানসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ক্রসফায়ারে হত্যার হুমকি ও তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে।

এ নিয়ে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা করেছিলেন হানযালা নামে এক ব্যবসায়ী।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়া থানার ওসির বদলি আদেশ প্রত্যাহার

আপডেট সময় : ০৮:২৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩