সারা দেশে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস : আবহাওয়া অধিদপ্তর : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সারা দেশে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস : আবহাওয়া অধিদপ্তর : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন আরেকটি বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন এইচএসসি উত্তরপত্রে শিক্ষার্থীদের দিয়ে কাজ করানোর ভিডিও ভাইরাল সৈয়দপুরে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রাঙামাটির নানিয়ারচরে মাঝে খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন রাতের আঁধারে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডবে রাণীশংকৈলে আহত অন্তত ১০ জবিতে ভিপি ও জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছ আজ ৪ অক্টোবর; আজকের দিনে পৃথিবীতে কি ঘটে ছিল? ৪ অক্টোবর ২০২৬; আজকের রাশিফল: জেনে নিন কেমন কাটবে দিনটি ৪ অক্টোবর আবহাওয়া: আজ দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ শুভ সকাল; আজ মঙ্গলবার ৪ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

সারা দেশে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস : আবহাওয়া অধিদপ্তর

রংপুর থেকে হিমেল মিত্র
  • প্রকাশিত : শুক্রবার, ২৬ মে, ২০২৩
সারা দেশে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস : আবহাওয়া অধিদপ্তর

সারা দেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস  আবহাওয়া অধিদপ্তরের।

 

সারা দেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে দেশের ১৯ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ ঝড়ের আভাস দেওয়া হয়েছে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ (২৬শে মে) শুক্রবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

সেইসাথে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। আগামী ৭২ ঘন্টার মধ্যে বজ্র ও বৃষ্টিপাতের এ প্রবণতা হ্রাস পেতে পারে। এসময়ে বাড়তে পারে তাপমাত্রা।

এদিকে, নদীবন্দরসমূহের সতর্কবার্তায় বলা হয়, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, বগুড়া টাংগাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার,

চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টি এবং ঝড়ো বাতাস বয়ে যেতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে,  শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!