সংবাদ শিরোনাম :
সাবেক মন্ত্রী পলক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক
সৃষ্টি নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৬:৩৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ২৪০ বার পড়া হয়েছে
সাবেক মন্ত্রী পলক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক
সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে।
মঙ্গলবার (০৬ আগস্ট) তাকে আটক করা হয়।
পড়ুন>>বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল
জানা গেছে, বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে আটক করেছে। পরে তাকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের রাজধানী নয়াদিল্লি পাড়ি দেওয়ার জন্য তিনি বিমানবন্দরে গিয়েছিলেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন পলক। এ সময় বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন। পরে বিমানবাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন।
পড়ুন>>অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা পাঠালেন আইজিপি
ছাত্রজনতার আন্দোলন শুরু হওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছিলেন পলক। তিনি আছেন কিনা তা নিয়েও নানা গুঞ্জন ছিল। এমন অবস্থার মধ্যে বিমানবন্দরে আটক হলেন তিনি।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























