ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতার মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির পথে নতুন মোড় শিশু সাইফকে প্রাণনাশের দায়ে সৎমায়ের যাবজ্জীবন কারাদণ্ড মোংলায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের সমঝোতা চুক্তি খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী: দিনভর ব্যস্ত কর্মসূচি রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ ট্রাম্পের লাগাম কতটা টেনে ধরতে পারবেন ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের কংগ্রেসে জয়ী গাজায় সেবা দেওয়া চিকিৎসক অ্যাডাম হামাউয়ি গ্রামবাংলার ইতিহাস-ঐতিহ্যের নীরব সাক্ষী কাচারি ঘর: যে ঘর ছিল গ্রামের প্রাণ, আজ তা শুধুই স্মৃতি সিলেটের মাটিতে জয়ের খরায় থাকা বাংলাদেশের লক্ষ্য ঘুরে দাঁড়ানো ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা ডিসেম্বরে হতে পারে: এনটিআরসিএ

সাপাহারে শীতের পোশাক পেল কোমলমতি শিক্ষার্থীরা

সাপাহার (নওগাঁ) থেকে সোহেল চৌধুরী রানা
  • আপডেট সময় : ০৫:০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩ ২৭২ বার পড়া হয়েছে

সাপাহারে শীতের পোশাক পেল কোমলমতি শিক্ষার্থীরা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর সাপাহারে শীতের পোশাক পেল কোমলমতি শিক্ষার্থীরা। UTOPIA” ব্যানারে বগুড়া আজিজুল হক কলেজের ২০০৩-২০০৪ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের বন্ধুদের একটি সংগঠন কোমলমতি শিক্ষার্থীদের এ শীতের পোশাক প্রদান করেন।

উত্তরের হিমেল হাওয়ায় কাঁপছে প্রকৃতি। কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। এতে বিশেষ করে স্কুল পড়ুয়া কোমলমতি শিশু শিক্ষার্থীদের গরম কাপড়ের যোগান দিতে চিন্তায় পড়েছেন অনেক নিম্ন আয়ের অসহায় পরিবার।

‘Friends For Ever, Let’s Walk Together’ স্লোগানে এসব পরিবারের পাশে দাঁড়াতে কোমলমতি শিক্ষার্থীদের জন্য শীতের পোশাক নিয়ে হাজির হয়েছিলেন।

“UTOPIA” ব্যানারে বগুড়া আজিজুল হক কলেজের ২০০৩-২০০৪ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের বন্ধুদের একটি সংগঠন।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতের পোশাক বিতরণ উপলক্ষে বিদ্যালয়ের এসএমসি সভাপতি বাবুলাল তির্কীর সভাপতিত্বে অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পড়ুন>>> টবে কিংবা হাফ ড্রামে ড্রাগন ফলের চাষ

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ্ আল মামুন। আলোচনা সভা শেষে খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬১ জন কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে একটি করে শীতের এ পোশাক বিতরণ করা হয়।

এসময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের খাতা, কলম ও শিক্ষা উপকরণ কিনে দেওয়ার জন্য প্রধান শিক্ষক হাফেজা খাতুনের হাতে নগদ ৫ পাঁচ হাজার টাকা দেওয়া হয়।

অনুষ্ঠানে সাপাহার উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার কুন্ডু, খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ সভাপতি শিখা তির্কী সহ বগুড়া আজিজুল হক কলেজের ২০০৩-২০০৪ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে জানতে চাইলে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন বলেন, প্রতিটি শিশুর সুন্দর জীবন নিশ্চিত করতে সকলের এগিয়ে আসা প্রয়োজন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারে শীতের পোশাক পেল কোমলমতি শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৫:০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩