সাপাহারে ভুয়া ডাক্তার পরিচয় ব্যবহার করায় ক্লিনিক পরিচালকের অর্থদণ্ড : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সাপাহারে ভুয়া ডাক্তার পরিচয় ব্যবহার করায় ক্লিনিক পরিচালকের অর্থদণ্ড : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত

সাপাহারে ভুয়া ডাক্তার পরিচয় ব্যবহার করায় ক্লিনিক পরিচালকের অর্থদণ্ড

সাপাহার (নওগাঁ) থেকে সোহেল চৌধুরী রানা
  • প্রকাশিত : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
সাপাহারে ভুয়া ডাক্তার পরিচয় ব্যবহার করায় ক্লিনিক পরিচালকের অর্থদণ্ড

নওগাঁর সাপাহারে ভুয়া ডাক্তার পরিচয় ব্যবহার করায় ক্লিনিক পরিচালকের অর্থদণ্ড প্রদান।

সাপাহারে ভুয়া ডাক্তার পরিচয় ব্যবহার করায় সাথী সেবা ক্লিনিক পরিচালক মোঃ ইউনুস আলী (৩৬) নামে এক ক্লিনিক পরিচালককে এক লক্ষ টাকা অর্থদণ্ড করেছে মোবাইল কোর্ট।

সোমবার বিকেলে উপজেলা সদরের গোডাউন পাড়া সাথী সেবা ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন।

এসময় ক্লিনিক পরিচালক মোঃ ইউনুস আলী ডাক্তার না হয়েও ক্লিনিকের ব্যবস্থাপত্রে ডাক্তার পরিচয় ব্যবহার করা এবং ক্লিনিকের বিভিন্ন অনিয়ম পাওয়ায় এক লক্ষ টাকা অর্থদণ্ড দেন মোবাইল কোর্ট এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন ও থানা পুলিশের উপ-পরিদর্শক রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!