সান্তাহারে রেললাইনে মদ খেয়ে মাতলামির দায়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সান্তাহারে রেললাইনে মদ খেয়ে মাতলামির দায়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

সান্তাহারে রেললাইনে মদ খেয়ে মাতলামির দায়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

ফাতেমা আক্তার মাহমুদা ইভা সৃষ্টি ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
সান্তাহারে রেললাইনে মদ খেয়ে মাতলামির দায়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

বগুড়ার আদমদীঘির সান্তাহারে রেললাইনে মদ খেয়ে মাতলামির দায়ে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রেজাউল ইসলাম রকি ৩৬ বয়স নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে বগুড়ার আদমদীঘির সান্তাহারে রেল লাইনের উপর মদ্যপান করে মাতলামি করায় গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে একটি মামলায়। পৌর শাখার স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও হার্ভে স্কুল মোড় এলাকার লুৎফর রহমানের ছেলে গ্রেপ্তার রেজাউল ইসলাম রকি।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, রবিবার রাতে মালগুদাম রেললাইন উপরে লোকজনদের অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন তিনি মাতাল অবস্থায়। তার এমন আচরণে লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে।

এরপর মেডিকেল রিপোর্টের জন্য তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!