ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রজন্ম ধরে ভাগ্য নির্ধারণ করছে: প্রধানমন্ত্রী, বঙ্গোপসাগর প্রজন্মের পর সাতক্ষীরায় মারামারি থামাতে গিয়ে ছুরিকাঘাতে রুচিরা বেকারির মালিকের ছেলের বাংলামোটরে আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত রূপপুরের পথে ইউরেনিয়ামের চালান, জোরদার নিরাপত্তা ব্যবস্থা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩ জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল ইউরেনিয়ামের প্রথম ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব হবে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ায় আজকের খেলার সূচি: টিভিতে চোখ রাখুন ৩ অক্টোবর আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার গুঞ্জন নাকচ করল জামায়াত নীলফামারী অনলাইন শপ’-এর বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ, ওসি জিল্লুরের আশ্বাস

সাতক্ষীরায় মারামারি থামাতে গিয়ে ছুরিকাঘাতে রুচিরা বেকারির মালিকের ছেলের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরায় মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের পশু হাসপাতাল মোড়ে এই ঘটনা ঘটে। নিহত জাকারিয়া সাতক্ষীরার ঐতিহ্যবাহী রুচিরা বেকারির মালিক আব্দুর গফুর খানের ছেলে এবং পৌর বিএনপি নেতা মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই।

নিহতের আত্মীয় মাছুম বিল্লাহ শাহীন জানান, শুক্রবার রাতে পশু হাসপাতাল মোড়ের একটি দোকানে চা খাচ্ছিলেন জাকারিয়া। ওই সময় দোকানদারের সঙ্গে অপর এক ব্যক্তির তর্কাতর্কি ও মারামারির পরিস্থিতি সৃষ্টি হয়। জাকারিয়া পরিস্থিতি শান্ত করতে এবং দোকানদারকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীদের একজন ধারালো ছুরি দিয়ে তার বুক ও পেটে আঘাত করে।

পরে স্থানীয় দোকানদার ও পথচারীরা গুরুতর আহত অবস্থায় জাকারিয়াকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করছে পুলিশ। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাতক্ষীরায় মারামারি থামাতে গিয়ে ছুরিকাঘাতে রুচিরা বেকারির মালিকের ছেলের

আপডেট সময় : ১১:১৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬