সহিংসতার ঘটনায় গত পাঁচ দিনে রাজধানীর বিভিন্ন থানার দায়ের হওয়া বিভিন্ন মামলায় গ্রেপ্তার এক হাজার ২৫৮ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
এর মধ্যে গত সোমবার (২২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ আরও ৪৭৪ জনকে কারাগারে পাঠিয়েছেন। এর আগে গত ২২ জুলাই ৩৯৪ জন, ২১ জুলাই ১৮৮ জন, ২০ জুলাই ১৪২ জন ও ১৯ জুলাই ৬০ জন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
কারাগাারে যাওয়া আসামিদের মধ্যে বিএনপি-জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। এরমধ্যে রাজধানীর মিরপুর মডেল থানার ৩৭ জন, বাড্ডা থানার ৫০ জন, ভাটারা থানার ১৮ জন, মোহাম্মদপুর থানার আটজন, আদাবর থানার চারজন, তেজগাঁও থানার ১১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ছয়জন এবং হাতিরঝিল থানার ১৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
এ ছাড়া রমনা মডেল থানার একজন, তুরাগ থানার সাতজন, উত্তরা পূর্ব থানার ২৪ জন, উত্তরা পশ্চিম থানার ৬ জন, পল্টন মডেল থানার চারজন, মতিঝিল থানার সাতজন, শাহাজাহানপুর থানার ৬ জন, রামপুরা থানার ১৮ জন, সবুজবাগ থানার একজন, কলাবাগান থানার তিনজন, নিউমার্কেট থানার আটজন, সূত্রাপুর থানার পাঁচজন, ওয়ারী থানার ৪১ জন, ক্যান্টনমেন্ট থানার দুজন, রূপনগর থানার ১২ জন, পল্লবী থানার ১৮ জন, কাফরুল থানার ছয়জন রয়েছেন।
একইসঙ্গে শেরেবাংলা নগর থানার মামলায় ছয়জন, শাহবাগ থানার পাঁচজন, ধানমন্ডি থানার চারজন, মিরপুর মডেল থানার একজন এবং চকবাজার থানার একজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তথ্য সুত্র ও ছবি
Leave a Reply