সলঙ্গা ছাত্রলীগকে অবাঞ্চিত ঘোষণা করে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল ছাত্রলীগের একাংশের : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সলঙ্গা ছাত্রলীগকে অবাঞ্চিত ঘোষণা করে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল ছাত্রলীগের একাংশের : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

সলঙ্গা ছাত্রলীগকে অবাঞ্চিত ঘোষণা করে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল ছাত্রলীগের একাংশের

সিরাজগঞ্জ জেলা  থেকে মো. লুৎফর রহমান লিটন
  • প্রকাশিত : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
সলঙ্গা ছাত্রলীগকে অবাঞ্চিত ঘোষণা করে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল ছাত্রলীগের একাংশের

সিরাজগঞ্জের সলঙ্গা থানা ছাত্রলীগকে অবাঞ্চিত ঘোষণা করে টায়ার পুড়িয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে সলঙ্গা ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগ ও থানা ছাত্রলীগের একাংশ।

বুধবার বেলা সাড়ে ১১ টায় সলঙ্গা ডাকবাংলো থেকে সলঙ্গা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে থানা ছাত্রলীগ কার্যালয়ে গিয়ে কার্যালয়ের তালা ভাংচুর করে ও টায়ার পুড়িয়ে বিক্ষোভ মিছিল করে।

পরে সলঙ্গা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বিক্ষোভ শেষে সলঙ্গা ডিগ্রি কলেজে গিয়ে সংক্ষিপ্ত এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, সলঙ্গা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি বুলবুল হাসান লিটন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরকার, জেলা ছাত্রলীগের সদস্য ও থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর ইসলাম আপন

জেলা ছাত্রলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুূল ইসলাম, থানা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান সজিব, সাব্বির আহমেদ, মারুফ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সহ সম্পাদক নাজুমল হোসেন প্রমুখ।

এসময় নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সেই সংগঠনের ভাবমুর্তি নষ্ট করতে অনিয়ম, দুর্নীতি ও রাতের আধারে ইউনিয়ন কমিটি দিয়ে অবৈধ অর্থ

লেনদেন ও গঠনতন্ত্র ভঙ্গ করে সলঙ্গা ডিগ্রি কলেজ শাখা কমিটি বাতিলের অভিযোগ এনে সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু ও সাধারণ সম্পাদক রিপন হাসানকে অবাঞ্ছিত ঘোষণা করে।

এব্যাপারে সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সাধারণ সম্পাদক জানান,সলঙ্গা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!