জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের নব নির্মিত ভবন জেলা আওয়ামী লীগ নেতারা পরিদর্শন করেন।
মঙ্গলবার (১৩ জুন) সন্ধারাতে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের নবনির্মিত ভবন পরিদর্শন করেন জামালপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকীবিল্লাহ ও সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু সহ সফর সঙ্গীগণ।
এ সময় সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, সাবেক সহ সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল, সাবেক জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, সাবেক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান এলিন, জেলা পরিষদের সদস্য খোরশেদ আলম ভিপি, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ,
সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম ও যুগ্ম সম্পাদক তৌকির আহমেদ হাসু, নির্বাহী সদস্য কামরুল ইসলাম, সোহেল রানা, বিজয় টিভি’র সোহানুর রহমান সোহান, ফাল্গুনি টিভির প্রতিনিধি সাঈদ মাহমুদ, সহ গনমাধ্যমকর্মী এবং দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply