সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের যৌথ সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের যৌথ সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কটবে আপনার আজকের দিনটি ২২ আগস্ট ২০২৬: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা আজ শনিবার ২২ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শনিবার ২২ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভিসা জটিলতা কাটিয়ে দক্ষিণ আফ্রিকা গেলেন জাকের ও মুশফিক নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন: কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা

সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের যৌথ সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ি (জামালপুর) সাইয়‍্যেদ মাহমুদ
  • প্রকাশিত : সোমবার, ৮ মে, ২০২৩
সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের যৌথ সভা অনুষ্ঠিত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ মে) রাতে সরিষাবাড়ী কলেজ শিক্ষক মিলনায়তনে সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

যৌথ সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা’র সভাপতিত্বে সাধারন সম্পাদক ড. হারুন অর রশীদ পরিচালনা করেন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, মোস্তাফিজুর রহমান শাহজাদা, পৌর সভার মেয়র মনির উদ্দিন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও পানি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল, পড়ুন>>রবীন্দ্রনাথ অসাম্প্রদায়িক মানুষ হিসেবে বিশ্বে দারুনভাবে নন্দিত হয়েছেন: আ ক ম মোজাম্মেল হক

সরিষাবাড়ী কলেজ এর অধ্যক্ষ সরোয়ার জাহান, উপজেলা আওয়ামীলীগের সাবেক কার্য নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম,

উপজেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন তারা, সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের প্রমুখ বক্তব্য রাখেন।

দলীয় সুত্রে জানা গেছে যৌথ সভার আলোচ্য বিষয় সমুহের মধ্যে ছিল, উপজেলা আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ের স্থান নির্ধারন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সভানেত্রী যাকে মনোনয়ন দেবেন ওই মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে নৌকা প্রতিককে বিজয়ী করা,

বাংলাদেশ আওয়ামীলীগ সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের পুনাঙ্গ কমিটি প্রকাশ করা, আগামী জুন মাসের মধ্যে মেয়াদ উত্তীর্ণ উপজেলা ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ,মৎস্য জিবীলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামীলীগ. যুব মহিলালীগের কমিটি সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি করার সিদ্ধান্ত হয়।

যৌথ সভায় দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!