জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি-জামাতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক সম্পাদক নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল এর নির্দেশে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জুলাই) বিকেলে সরিষাবাড়ী পৌর সভার শিমলা বাজার রুপালী ব্যাংক হতে প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রতিবাদ বিক্ষোভ মিছিল শেষে শিমলা বাজার বঙ্গবন্ধু চত্বরে এসে সমাবেশ মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রভাশক মামুনুর রশিদ, প্রচার সম্পাদক বাদল মিয়া, কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।
এতে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সর্মথকরা অংশ নেন।
Leave a Reply