সরকারের উন্নয়নমুলক সেবা জনগনের দৌড়গোড়ায় পৌছে দিচ্ছেন চেয়ারম্যান তাহাজুল ইসলাম মিঠু।
- আপডেট সময় : ০৮:০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩ ৩০০ বার পড়া হয়েছে
সরকারি সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে অবিরাম কাজ করছেন লালমনিরহাট জেলার বুড়িমারী ইউনিয়নের চেয়ারম্যান তাহাজুল ইসলাম মিঠু।
বুড়িমারীর সাধারণ জনগণের দোড়গোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে মাঠ পর্যায়ে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করেন চেয়ারম্যান তাহাজুল ইসলাম মিঠু। বুড়িমারী ইউনিয়নের সরকারি সকল সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ জনগণের জন্য প্রকৃত সেবায় নিয়োজিত থাকেন।
তাদের স্বাভাবিক দায়িত্বের বাহিরে গিয়েও অনেক সময় যখন তার ব্যক্তিগত উদ্যোগে সাধারণ জনগণকে ভালো রাখার চেষ্টায় দিনরাত অবিরাম পরিশ্রম করেন।
এমনই একজন জনগণের আস্থার প্রতীক সাদা মনের মানুষ সৎ নির্ভীক নিষ্ঠাবান তিনি ।একজন কর্মঠ দায়িত্বশীল কর্মকর্তাই পারেন শ্রম ও সুদক্ষতার মাধ্যমে একটি ইউনিয়নের আমুল পরিবর্তন করতে।
তার বাস্তব উদাহরণ হচ্ছেন তিনি । তার একের পর এক কার্যকর উন্নয়নমূলক কর্মকাণ্ডে বদলে যাচ্ছে বুড়িমারী ইউনিয়নের অববাহিকায় গড়ে ওঠা ৮-নং বুড়িমারী ইউনিয়নের চিত্র।
তিনি আওয়ামী লীগের তেগী এবং সংগ্রামী সভাপতি তাহাজুল ইসলাম মিঠু, এবং বুড়িমারী ইউনিয়নের চেয়ারম্যান, তিনি আগের থেকেই উন্নয়নমূলক কাজে নিয়োজিত , মানুষের দুঃখ কষ্টে সঙ্গী। তিনি চেয়ারম্যান হয়ে যেদিন থেকে শপথ গ্রহণ করেছেন সেদিন থেকেই তার যেন উন্নয়নমূলক
কাজ করা দরকার সেটাই করে যাচ্ছেন এবং প্রশংসার জোয়ারে ও ভাসছেন তিনি , জানা যায়, যোগদান করার পর বাল্যবিয়ে রোধ, মাদকের বিস্তার রোধ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধ ।
অনগ্রসর এই জনপদের বাসিন্দাদের স্বাস্থ্য আর শিক্ষার উন্নতির জন্য নানামুখী পদক্ষেপ নিয়ে সব মহলে প্রশংসিত হয়েছেন। প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। রাতের আঁধারে অসহায় হতদরিদ্র পরিবারের বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন।
অসুস্থ, দুর্ঘটনায় বিপদগ্রস্তদের সহযোগিতাসহ , সামাজিক নিরাপত্তার প্রতিটি ক্ষেত্রে সরকারি নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করে যাচ্ছেন। ছাত্রলীগের সভাপতি সামিউল ইসলাম বাঁশি বলেন, বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহাজুল ইসলাম মিঠু, যোগদানের পর থেকেই ইউনিয়ন সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছেন।
এমন নিষ্ঠাবান, কর্মঠ ও মানবিক গুণাবলী সম্পন্ন চেয়ারম্যান অতীতে খুব কম পেয়েছি। তিনি এই বুড়িমারী ইউনিয়ন পরিষদে যোগদানে পর থেকেই সেবা এবং কাজের মাধ্যমে বুড়িমারী বাশির ভালোবাসা জয় করে যাচ্ছেন।
বুড়িমারী ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম মাহামুদ বলেন, এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সাহায্য করার জন্য তার ব্যক্তিগত উদ্যোগে যতটুকু দেওয়া সম্ভব তিনি তা করে যাচ্ছেন। এবং সরকারি-বেসরকারী উন্নয়নমূলক কাজসমূহ সঠিকভাবে হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করেন মাঝেমধ্যেই ।
প্রতিটি ওয়ার্ডকে ডিজিটাল সেন্টারের সুবিধাসহ অন্যান্য কার্যক্রমগুলো মানুষজন সঠিকভাবে পাচ্ছে কিনা তা তদারকি করেন । সুযোগ-সুবিধা থেকে যেন কোন মানুষ এই বঞ্চিত না হয় সেই দিক দিয়েও লক্ষ্য করেন তিনি তাইতো স্বল্প সময়ের মধ্যেই মানবতার ফেরিওলা নামে আখ্যায়িত হয়েছেন বুড়িমারী ইউনিয়নের চেয়ারম্যান তাহাজুল ইসলাম মিঠু।
তিনি আরও বলেন, পেশাগত দায়বদ্ধতা থেকেই এসব উন্নয়নমূলক কাজ আমাদের করতে হয়। বুড়িমারী ইউনিয়ন বাসীর, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাকে সর্বোচ্চ সহায়তা করছেন। তাই যতটুকু পেরেছি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।
যতদিন বেঁচে আছি আমার উপর দেওয়া সরকারের অর্পিত দায়িত্ব আমি সঠিক ভাবে পালন করে যাব ইনশাআল্লাহ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



























One thought on “সরকারের উন্নয়নমুলক সেবা জনগনের দৌড়গোড়ায় পৌছে দিচ্ছেন চেয়ারম্যান তাহাজুল ইসলাম মিঠু।”