সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন ২৫,কুড়িগ্রাম-১ আসনের এমপি
- আপডেট সময় : ০২:৫৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ২৪২১২ বার পড়া হয়েছে
সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন ২৫, কুড়িগ্রাম-১ আসনের এমপি
জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ২৫, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম এমপি।
সংসদ সচিবালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নবগঠিত সংসদীয় স্থায়ী কমিটিতে এমপি আনোয়ারুল ইসলামকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পড়ুন>>ঢাকা থেকে পালিয়ে পাংশায় পঞ্চম ও দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া দুই অবুঝ প্রেমিক-প্রেমিকা
সরকারি ব্যয়, হিসাব নিরীক্ষা এবং আর্থিক জবাবদিহিতা নিশ্চিত করতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সংসদীয় কার্যক্রমকে আরও কার্যকর ও স্বচ্ছ করার লক্ষ্যে কমিটিটি গঠন করা হয়েছে। এ কমিটির মাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম ও মহাহিসাব নিরীক্ষকের প্রতিবেদনের বিষয়গুলো পর্যালোচনা করা হবে।
২৫, কুড়িগ্রাম-১ আসনের জনগণের প্রতিনিধিত্বকারী হিসেবে অধ্যাপক আনোয়ারুল ইসলামের এ অন্তর্ভুক্তিকে এলাকাবাসী ইতিবাচকভাবে দেখছেন। সংশ্লিষ্টদের মতে, জাতীয় পর্যায়ে আর্থিক জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। উল্লেখ্য যে অধ্যাপক আনোয়ারুল ইসলাম রংপুর মডেল কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক।
























