ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, মোটরসাইকেলে আগুন ও আহত ৫ প্রাণিসম্পদ অধিদপ্তরে ৪৯৫ জন এআই টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি নিরাপত্তা ও সন্ত্রাস দমনে কাতার-পাকিস্তান নতুন সমঝোতা স্মারক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে অগ্নিকাণ্ড শ্রমিক আন্দোলনের পর গাজীপুরের কারখানায় উৎপাদন শুরু রাজস্থানে পঞ্চায়েত ভোটে বড় ধাক্কা খেল বিজেপি, জয়জয়কার কংগ্রেসের আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইন প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী পনুন হত্যাচেষ্টা: দোভাল ও সাবেক র প্রধানকে যুক্তরাষ্ট্রের আদালতের সমন বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা, ফিনল্যান্ডের উদ্ধার তৎপরতা নিলামে কেনা রুশ ট্যাংকার নিয়ে আইনি জটিলতায় পিএইচপি

ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, মোটরসাইকেলে আগুন ও আহত ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় শনিবার বিকেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলে হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে কিপাইতনগর এলাকায় শাহী মোহাম্মদ চৌধুরী বাড়ি মসজিদের সামনে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। শনিবার (২১ নভেম্বর) বিকেল পাঁচটায় উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় এ ঘটনা ঘটে। তারা সবাই বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মী।

হামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা হলেন আকিব, রবিউল, হোসেন, মঞ্জু ও ইয়ামিন। ঘটনার সময় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের পাশাপাশি ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। নানুপুর ইউনিয়ন বিএনপির নেতা হুমায়ুন কবির দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়ে পরিকল্পিতভাবে এই হামলার প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং ওঁৎপেতে হামলাকারীরা এই ঘটনা ঘটিয়েছে।

এর আগে গত শুক্রবার জুমার নামাজ চলাকালে নানুপুর বাজারে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়েছিল, যার নেতৃত্বে ছিলেন স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিম। এই মিছিলের প্রতিবাদেই শনিবার বিকেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পাল্টা কর্মসূচি নিয়ে বের হওয়ার প্রস্তুতিকালে হামলার মুখে পড়েন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে যুবলীগ নেতা নুরুল করিমের বাড়িতে হামলার ঘটনা ঘটে বলেও অভিযোগ পাওয়া গেছে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আইন অমান্যকারী যেই হোক না কেন, তাদের আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, মোটরসাইকেলে আগুন ও আহত ৫

আপডেট সময় : ১০:৪৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬