ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় বিশ্বাস পুঁজি করে ফায়দা হাসিল বন্ধের আহ্বান জহির উদ্দিন স্বপনের টিআইবি: ১০ দলের নেতৃত্বে পরিবারতন্ত্র, সিদ্ধান্ত ব্যক্তিনির্ভর তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার শপথ নেবেন মির্জা ফয়সল ও এলিজা জামান রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড পুরোনো বাণিজ্য মেলায় শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর, দাবি জমি ফেরত আরব আমিরাতে লরির ধাক্কায় প্রাণ হারালেন বোয়ালখালীর প্রবাসী মহসিন ৩০ বছর পূর্তি উদযাপনে আল জাজিরার আয়োজনে কাতারের আমীর গার্মেন্টস খাতে অস্থিতিশীলতা বরদাশত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নারায়ণগঞ্জে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শ্রমিক অবরোধে উত্তাল ছাতকের আকিজ প্লাস্টিক কারখানা

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৮:৩২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৯৯১৩ বার পড়া হয়েছে

শ্রমিক অবরোধে উত্তাল ছাতকের আকিজ প্লাস্টিক কারখানা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রমিক অবরোধে উত্তাল ছাতকের আকিজ প্লাস্টিক কারখানা

‎

‎শ্রমিক অবরোধে উত্তাল ছাতকের আকিজ প্লাস্টিক কারখানা।
‎সুনামগঞ্জের ছাতক উপজেলার আকিজ প্লাস্টিক ফ্যাক্টরিতে শ্রমিক অসন্তোষ ও অবরোধের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দ্রুত ও দায়িত্বশীল হস্তক্ষেপে বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে।
‎
‎

সোমবার  (১৯ জানুয়ারি)  দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত কারখানার কর্মঘণ্টা পরিবর্তনকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বিষয়টি কারখানার জিএম (অপারেশনস) সোহেল মোস্তাহার ছাতক আর্মি ক্যাম্পকে অবহিত করলে সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

‎পড়ুন>> কাউনিয়ায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রায় ২৫০ থেকে ৩০০ জন শ্রমিক কারখানার অফিস ভবন ঘিরে রেখে আন্দোলনে অংশ নেয়। তারা কর্মঘণ্টা ৮ ঘণ্টা থেকে ১২ ঘণ্টায় পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদ জানায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভবন থেকে বের হতে বাধা দেয়। এ সময় তাইওয়ান থেকে আগত একজন বিদেশি ক্রেতাও ভবনের ভেতরে আটকা পড়েন।
‎
‎

পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে সেনাবাহিনীর টহল দল দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা করে। আলোচনার একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ কর্মঘণ্টা সংক্রান্ত সমস্যা সমাধানে ১৫ দিনের সময় চাইলে শ্রমিকরা তাতে সম্মতি জানায়। এরপর শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে ফিরে যায় এবং কারখানার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
‎
‎

স্থানীয় প্রশাসন, এলাকাবাসী ও সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ সেনাবাহিনীর দ্রুত উপস্থিতি ও কার্যকর ভূমিকার কারণেই একটি বড় ধরনের সংকট শান্তিপূর্ণভাবে সমাধান সম্ভব হয়েছে। শিল্পাঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনীর এ ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্রমিক অবরোধে উত্তাল ছাতকের আকিজ প্লাস্টিক কারখানা

আপডেট সময় : ০৮:৩২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬