শেরপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত: ঘাতক বাসে আগুন দিলো জনতা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শেরপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত: ঘাতক বাসে আগুন দিলো জনতা : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল এমপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ী ভাঙ্গচূর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড়

শেরপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত: ঘাতক বাসে আগুন দিলো জনতা

শেরপুর থেকে মিজানুর রহমান
  • প্রকাশিত : সোমবার, ১৬ জুন, ২০২৫
শেরপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত: ঘাতক বাসে আগুন দিলো জনতা

 

 

 

শেরপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত: ঘাতক বাসে আগুন দিলো জনতা

 

 

শেরপুর সদরে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

রবিবার (১৫ জুন) দুপুরে শেরপুর-ঢাকা মহাসড়কের বাঁশতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী মজনু মিয়া (৫০) সদরের ভাতশালা ইউনিয়নের ছফর উদ্দিনের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মজনু মিয়া মোটরসাইকেলে শেরপুর শহর থেকে নিজ বাড়ি ভাতশালার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় বাঁশতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শাম্মী ডিলাক্স নামে এক বাস তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অবসরপ্রাপ্ত সেনা সদস্য মজনু মিয়া মারা যান।

এই ঘটনায় ক্ষুব্ধ জনতা ঘাতক শাম্মী ডিলাক্স বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে কিছু কিছু সময় এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পড়ুন>> ডোমারে জনতা ক্লিনিকে ডাক্তারের অবহেলায় প্রসুতি মায়ের মৃত্যু: গ্রেফতার -৩

 

 

নিহতের ভাতিজা শহিদুল ইসলাম জানান, আমার চাচা কিছুদিন আগে সেনাবাহিনী থেকে অবসর নিয়ে এসেছেন। তার ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে। এখন এই সংসারটা কিভাবে চলবো। আমার চাচাকে অন্যায়ভাবে মেরে ফেলেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

 

 

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার মোঃ আব্দুল কাদের বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে ঘটনাস্থলে গেলেও স্থানীয় বিক্ষুদ্ধ জনতা তাদের বাঁধা দেয়। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগে।

 

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানবাহন চলাচলে কোন ভোগান্তি হচ্ছে না। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!