শেখ হাসিনার বিচারের দাবিতে উলিপুরে বিক্ষোভ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শেখ হাসিনার বিচারের দাবিতে উলিপুরে বিক্ষোভ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মোবাইল কিনতে ই-লোন সুবিধা দেবে মিডল্যান্ড ব্যাংক টানা ২৫ মৌসুমে গোল: বিশ্বরেকর্ড গড়ে ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো ইস্টার্ন ব্যাংকে সার্ভিস অ্যাম্বাসেডর পদে নিয়োগ: বেতন ৩১ হাজার টাকা হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর গ্যাসের তীব্র সংকটে স্থবির জনজীবন: সিএনজি পাম্পে দীর্ঘ সারি ও রান্নায় ভোগান্তি লালমনিরহাটে জুয়া ও মাদকের প্রতিবাদকারী কলেজ শিক্ষকের মৃত্যু, এলাকায় উত্তেজনা একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ: যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর আজ ২২ আগস্ট : কি ঘটেছিল আজকের দিনে? বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন ২২ আগস্ট:আজ ঢাকা মহানগরীতে বিভিন্ন সংগঠনের সমাবেশ ও অনুষ্ঠান

শেখ হাসিনার বিচারের দাবিতে উলিপুরে বিক্ষোভ

কুড়িগ্রাম থেকে বিপুল রায়
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
শেখ হাসিনার বিচারের দাবিতে উলিপুরে বিক্ষোভ

শেখ হাসিনার বিচারের দাবিতে উলিপুরে বিক্ষোভ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে যুবদলের আয়োজনে বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমাবেশে মিলিত হয়।

পড়ুন>>কাউনিয়ায় বিএনপির গণঅবস্থান কর্মসূচি পালিত

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র চেয়ারম্যান হায়দার আলী মিয়া, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, সদস্য সচিব সামিউল ইসলাম শামীম, পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন, তৌফিকুল রহমান তৌফিক, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান বিপুল, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহবুবর রহমান সবুজ।

পড়ুন>>ন্যায়বিচারের দাবিতে রাতে ভারতে রাস্তায় মেয়েরা

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম হাবীব নয়ন, আতাউর রহমান সবুজ, পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, যুবদল নেতা সাইদুর রহমান টিপু, আবুল হাসনাত রাজীবসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন- শেখ হাসিনার নিদের্শে বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন চালিয়ে গুম খুন করা হয়েছে। এমনকি শেখ হাসিনার প্রত্যক্ষ মদদে ছাত্রজনতার আন্দোলনে গুলি চালিয়ে তাদের নির্মম ভাবে হত্যা করা হয়েছে।

এ সময় তারা সকল হত্যাকান্ডের তদন্ত করে শেখ হাসিনার বিচারের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!