শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সলঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সলঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে কোনো আদিবাসী গোষ্ঠী নেই, সবাই বাংলাদেশি: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে মাদক ও ইন্টারনেট আসক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের নতুন যাত্রা সাভারে চারতলা ভবন ঘিরে সিটিটিসির অভিযান, ভেতরে বিস্ফোরক তৈরির সরঞ্জামের তথ্য জনগণের অর্থনৈতিক সক্ষমতা বাড়লেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান কাউনিয়ায় এলজিইডির উদ্যোগে রাস্তার ধারে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ দাগনভূঞায় ব্যবসায়ীদের সঙ্গে ইসলামী ব্যাংকের মতবিনিময় গাইবান্ধায় নবজাতক চুরির অভিযোগে দম্পতি কারাগারে এসএসসিতে শতভাগ অকৃতকার্য হওয়ায় ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ রাজিবপুরে হাসপাতালের ওষুধ পোড়ানোর অভিযোগ: টিএইচও কে অবরুদ্ধ করে এলাকাবাসীর বিক্ষোভ

শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সলঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান

সিরাজগঞ্জ জেলা  থেকে মো. লুৎফর রহমান লিটন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সলঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান

শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সলঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোকলেছুর রহমান তালুকদার।

আজ চৈত্রসংক্রান্তি,
১৪২৯ বঙ্গাব্দের শেষ দিন।
পুরাতন বর্ষ বিদায়ের মধ্য দিয়ে
আসছে পহেলা বৈশাখ-
১৪২৩০ বাংলাসনের
আগমনবার্তা – শুভ নববর্ষ।

আনন্দ উৎফুল্লতায় জাঁকজমকপূর্ণ ভাবে বাংলাদেশের জনগণের
পহেলা বৈশাখে নববর্ষকে বরণের দিন।
পহেলা বৈশাখ!

তানোর উপজেলার আপমোর জনতাকে বাঙালির জাতীয় ভিত্তিক, সাংস্কৃতিক
প্রধান উৎসব–বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সলঙ্গা থানা যুবলীগের আহবায়ক সলঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোকলেছুর রহমান তালুকদার

তিনি শুভেচ্ছা বার্তায় বলেন; বাংলা নববর্ষের উৎপত্তি বিকাশ,
বাংলার কৃষকদের চাষাবাদ,
রাজা জমিদারদের খাজনা আদায়,
চৈত্রসংক্রান্তি পেরিয়ে
ব্যবসায়ীদের হালখাতা উৎসব
হিসেব নিকেশ হাল নাগাদ করণ,
বাঙালি জাতি, বাংলার ঐতিহ্য-ইতিহাস
তুলে ধরা হয় এ দিবসটা পালনের মাধ্যমে।

এদিন সাহিত্য-সংগীত, নাটক ও অভিনয়ের মধ্য দিয়ে বাঙালি জাতি, বাংলাদেশের জনগণ
আনন্দ-উল্লাসে মেতে উঠে।

এদিনে লঙ্কা-ইলিশ সহ পান্তাভাত খাওয়া উৎসব, এসব-ই আমাদের নিজস্ব সংস্কৃতি,নিজস্ব উৎসব।

অতীতে- বাংলা ছিল কৃষিনির্ভর, স্বর্নিভর গ্রামসমষ্টি। বাংলার জনগণের প্রধান পেশা কৃষিকাজ- চাষাবাদ, বীজ বপন, পরিচর্যা, ফসল কাটা ও উত্তোলন, বীজ সংরক্ষণ ইত্যাদি কৃষিকর্ম নিয়ে- পালন হতো বর্ষবরণ উৎসব ও সংস্কৃতি অনুষ্ঠান।

এসব অনুষ্ঠান প্রকৃতি ভৌগলিক অবস্থান আমাদের কৃষি ব্যবসাবাণিজ্যের সাথে নিবিড় ভাবে সম্পর্কিত। অতীতে জাঁকজমক অনুষ্ঠান করে রাজা জমিদারা তাদের নির্দিষ্ট অংশ খাজনা নিত।

খাজনাদি আদায়ের সুবিধার্থে সম্রাট আকবরের উপদেষ্টা আমির ফতেহ উল্লাহ সিরাজী- চন্দ্র মাসের সাথে সমন্বয় করে সৌর মাস বাংলা সৌর বর্ষ, ১ বৈশাখ বছরের প্রথম দিন নির্ধারণ করেন।

জমিদার, রাজা, বাদশাহ’র সুবিধার্থে খাজনা আদায়, প্রশাসনিক রক্ষণাবেক্ষণের জন্য বাদশাহ আকবর বাংলা নববর্ষের সূচনা করলেও পহেলা বৈশাখ উৎসব সেই যায়গায় স্থির থাকেনি। এখন তা বাঙালি গণসংস্কৃতি উৎসবে পরিনত হয়েছে।

সমাজবিজ্ঞানীদের ধারনা এর পূর্বে অগ্রহায়ণ বাংলা বর্ষের প্রথম মাস হিসাবে ধরা হতো।
অগ্র মানে প্রথম, হায়ণ মানে বছর,
অর্থাৎ বছরের প্রথম মাস।

এসময় আমন ধান ঘরে তোলার সময়
নবান্ন উৎসব করা হতো।
যা এখনও বিভিন্ন স্থানে প্রচলিত আছে।
পহেলা বৈশাখ পালন- নতুন নতুন আঙ্গিকে নব-নব রূপে এর প্রসারে ব্যাপকতা বাড়ছে।

গ্রাম থেকে মফস্বল, শহর সর্বত্র বাঙালী জাতি, বাংলাদেশের জনগণ এ অনুষ্ঠান পালনে অংশ নিচ্ছে। এতে আমাদের জাতীয় চেতনা ও সংস্কৃতি, দিনদিন বিকাশিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!