শিবরাম আদর্শ পাবলিক স্কুলে ফল উৎসব পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শিবরাম আদর্শ পাবলিক স্কুলে ফল উৎসব পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে

শিবরাম আদর্শ পাবলিক স্কুলে ফল উৎসব পালিত

জয়ন্ত সাহা জতন
  • প্রকাশিত : বুধবার, ১২ জুন, ২০২৪
শিবরাম আদর্শ পাবলিক স্কুলে ফল উৎসব পালিত

শিবরাম আদর্শ পাবলিক স্কুলে ফল উৎসব পালিত

লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলে ফল উৎসব পালিত হয়েছে। আম,কাঁঠাল,লিচু,পেঁপে, আনারসসহ বাংলাদেশের প্রায় একশ ধরনের ফল নিয়ে এই উৎসব পালন করা হয়।

বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে উৎসবের আয়োজন করা হয়। উৎসবের উদ্বোধন করেন ওই বিদ্যালয়ের সভাপতি মোড়ল হুমায়ুন কবির।

ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক রাশেদুল ইসলাম রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী।

এছাড়াও বিদ্যালয়টির সকল অভিভাবকসহ শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমানারা লতা জানান, শিক্ষার্থীরা বিশেষ করে শিশুরা বই থেকে দেখেই ফল সম্পর্কে এতদিন ধারণা নিতো। অনেকেই ফলগুলো স্বচক্ষে দেখিনি। শিক্ষার্থীদের ফল সম্পর্কে হাতে কলমে দেখাতে ও শেখাতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

নতুন শিক্ষা কারিকুলামের অংশ হিসেবে শ্রেণি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার ফলের পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে ধারণা দিতেই এ ধরনের উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!