শিবগঞ্জে নিখোঁজের ৫ দিনপর পাটক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শিবগঞ্জে নিখোঁজের ৫ দিনপর পাটক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা

শিবগঞ্জে নিখোঁজের ৫ দিনপর পাটক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ৮ জুলাই, ২০২৩
বগুড়ায় নিখোঁজের ৫ দিনপর পাটক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

বগুড়ায় শিবগঞ্জে নিখোঁজের ৫ দিনপর পাটক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের ৫ দিনপর পাটক্ষেত থেকে আব্দুল বাসেদ (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৮ জুলাই) সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের খামার পাড়া গ্রামের পাশের পাটক্ষেত থেকে তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল বাসেদ শিবগঞ্জ পৌরসভার রাঙামাটিয়া গ্রামের বাসিন্দা। সে শিবগঞ্জ সাব রেজিস্টার কার্যালয়ে নকল নবিশ হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, শনিবার সকালে খামার পাড়া গ্রামের পাটক্ষেতে মরদেহ দেখতে পাওয়া যায়। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহতের ভাতিজা শামীম হোসেন জানান, গত মঙ্গলবার সকালে শিবগঞ্জ সাব রেজিস্টার অফিসে যান আব্দুল বাসেদ। দুপুরে বাড়িতে ফোন দিয়ে বলেন, সে দুপুরের খাবার খেতে বাসায় যাচ্ছি। এরপর আর বাসায় ফেরেননি সে। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

অনেক খোঁজা খুঁজির পর সন্ধান না পেয়ে শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি মোঃ আব্দুর রউফ জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করতঃ বগুড়া মর্গে প্রেরণ  করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!