admin
২৯ অক্টোবর ২০২৩, ৪:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির নির্দেশনা 

শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির নির্দেশনা 

শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির নির্দেশনা প্রদান।

শিক্ষাপ্রতিষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) নির্শেশনা প্রদান করেছে। দেশের সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিচ্ছন্নতা সপ্তাহ পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।আগামী ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে।

শুক্রবার (২৭ অক্টোবর) মাউশির ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাটি গত ২৬ অক্টোবর সাক্ষর করেন মাউশির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী পরিচালক মিনহাজ উদ্দীন আহম্মেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে স্থানীয় সরকার বিভাগ থেকে জাতীয় নির্দেশিকা দেওয়া হয়েছে।

সেই নির্দেশিকা অনুযায়ী চলতি বছর ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মাউশি অধিদপ্তরের আওতাধীন সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্টানে ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা সপ্তাহ গুরুত্ব সহকারে পরিপালনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে ডেঙ্গু প্রতিরোধে জাতীয় নির্দেশিকা অনুসরণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর করণীয় নিয়ে একাধিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাউশি। সেখানে বলা হয়েছে, প্রতিটি ক্লাসের শুরুতে শিক্ষকরা ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেবেন।

এ ছাড়া নতুন শিক্ষাক্রমের আলোকে শিক্ষার্থীদের বাড়ির কাজ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বিষয়ে কাজ দেওয়া এবং তা মূল্যায়নের ব্যবস্থাও করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যিহত

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

সরাইলে মাছ শিকার প্রতিযোগিতায় দুই কাতলা ধরে ২ লাখ ৩০ হাজার টাকা জিতলেন হান্নান

বরিশালে সমকাল অফিসের ভেতরে সাবেক ব্যুরো প্রধানের রহস্যজনক মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

১০

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

১১

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

১২

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

১৩

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

১৪

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

১৫

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

১৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

১৭

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

১৮

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

১৯

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

২০
error: Content is protected !!