শতাব্দীর মহাজাগতিক এক বিরল ঘটনার স্বাক্ষী রইল পৃথিবীবাসী
- আপডেট সময় : ০৯:১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ ৩৪২ বার পড়া হয়েছে
এক অর্ধবৃত্তাকার রেখায় ৫ গ্রহ ও চাঁদ! এই তারিখে আকাশে দেখা যাবে মহাজাগতিক দৃশ্য
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এই বিরল দৃশ্যের পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনিতে পাঁচটি গ্রহ সরলরেখায় থাকার মতো ঘটনা ঘটে। কিন্তু অর্ধবৃত্তাকার রেখায় খুব কমই দেখা যায়।
পড়ুন>>চাঁদের নিচে আলোক বিন্দুর এর প্রকৃত রহস্য
1/6 মার্চের শেষ সপ্তাহে এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ২৮ মার্চ চাঁদসহ পাঁচ মহাজাগতিক বস্তু প্রায় একই অর্ধচন্দ্রাকার রেখার মধ্যে অবস্থান করবে।
2/6 বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এই বিরল দৃশ্যের পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনিতে পাঁচটি গ্রহ সরলরেখায় থাকার মতো ঘটনা ঘটে। কিন্তু অর্ধবৃত্তাকার রেখায় খুব কমই দেখা যায়।
3/6 কোন কোন গ্রহ দেখা যাবে? ফক্স নিউজের এক প্রতিবেদন অনুসারে, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং ইউরেনাস- পাঁচটি গ্রহ ২৮ মার্চ সূর্যাস্তের পরে দৃশ্যমান হবে। এর পাশাপাশি থাকবে চাঁদও।
4/6 আকাশে সবচেয়ে উজ্জ্বল দেখাবে শুক্র গ্রহকে। অন্যদিকে বৃহস্পতিকে বুধের চেয়েও বেশি উজ্জ্বল দেখাবে। শুক্র গ্রহকে বৃহস্পতি এবং বুধের উপরের বাঁ দিকে দেখা যাবে।
5/6 শুক্র গ্রহই খালি চোখে সবচেয়ে বেশি দৃশ্যমান হবে। ফলে চাঁদ বাদ দিলে এটিই খুঁজে পাওয়া সবচেয়ে সহজ হবে। তবে ইউরেনাস খুঁজে পাওয়া সবচেয়ে কঠিন হবে। ইউরেনাস শুক্র গ্রহের কাছাকাছি, খুব ক্ষীণভাবে দেখা যাবে। টেলিস্কোপ ছাড়া তা ভালভাবে দেখা মুশকিল।
6/6 মঙ্গল গ্রহও দেখা যাবে। আকাশের সবচেয়ে উঁচু অংশে তা দেখা যাবে। এর আগে ১ মার্চ শুক্র ও বৃহস্পতি পাশাপাশি দেখা গিয়েছিল।
সূত্র: নাসা
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























One thought on “শতাব্দীর মহাজাগতিক এক বিরল ঘটনার স্বাক্ষী রইল পৃথিবীবাসী”