লাল-কালো প্রোফাইল পিকচার যুদ্ধ নেট পাড়ায় : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
লাল-কালো প্রোফাইল পিকচার যুদ্ধ নেট পাড়ায় : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক

লাল-কালো প্রোফাইল পিকচার যুদ্ধ নেট পাড়ায়

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
লাল-কালো প্রোফাইল পিকচার যুদ্ধ নেট পাড়ায়

লাল-কালো প্রোফাইল পিকচার যুদ্ধ নেট পাড়ায়

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সহিংসতার ঘটনায় নিহতদের স্মরণে শোক দেশব্যাপী শোক পালন করছে সরকার। এই সিদ্ধান্তে সরকারের সমর্থক বিভিন্ন দল, পেশাজীবি সংগঠন, শিক্ষক, সংস্কৃতিকর্মী, লেখক, সাংবাদিক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ তাদের প্রোফাইলে কালো রঙের ফ্রেম জুড়েছেন।

এ যেন প্রোফাইলে লাল-কালো প্রোফাইল পিকচার যুদ্ধ চলছে নেট পাড়ায়। প্রোফাইলে লাল-কালো নিয়ে অনলাইনে তর্কযুদ্ধে জড়িয়ে পড়তে দেখা গেছে অনেক ফেসবুক ব্যবহারকারীদের কমেন্টে। নিজ নিজ মতকে তুলে ধরে পাল্টাপাল্টি যুক্তি-তর্কের পাশাপাশি আনফ্রেন্ড-আনফলো করার প্রবণতা দেখা গেছে দিনব্যাপী।

অন্যদিকে সরকারের শোক পালনকে প্রসহন উল্লেখ এই কর্মসূচি প্রত্যাখান করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। মঙ্গলবার (৩০ জুলাই) দেওয়া এক বার্তায় তিনি সরকারের কর্মসূচির প্রত্যাখান করে নিহত ব্যক্তিদের স্মরণ ও নির্যাতনের প্রতিবাদে একক বা ঐক্যবদ্ধভাবে ‘চোখে-মুখে লাল কাপড় বেঁধে ছবি তুলে তা অনলাইনে প্রচার’ কর্মসূচি দেন। এরই অংশ হিসেবে অসংখ্য মানুষ তাদের প্রোফাইলে লাল রঙের ছবি দিয়েছেন। অনেকে আবার ছবি না দিয়ে প্রোফাইল পিকচারে লাল রং দিয়ে সংহতি প্রকাশ করেছেন।

কর্মসূচি ঘোষণার পর মঙ্গলবার রাত থেকে অনেকেই তাদের ফেসবুক প্রোফাইলে লাল রঙের ফ্রেম জুড়তে থাকেন। প্রোফাইল লাল করা ব্যক্তিদের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, কামরুল হাসান, সামিনা লুৎফা, রুশাদ ফরিদী, কাজলী সেহরীন ইসলাম, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেত্রী অপি করিম, নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, নাট্যব্যক্তিত্ব আহমেদ আলী হায়দার, সাহিত্যিক দীপু মাহমুদ, জাকির তালুকদার, মাহবুব মোর্শেদ, ‘১০ মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, মুনজেরিন শহীদ, বাংলাদেশ ক্রিকেট তারকা নাজমুল আবেদীন ফাহিম, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ‘রাফসান দ্যা ছোটভাই’ প্রমুখ।

পক্ষান্তরে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, বরিকুল ইসলাম, আবদুল আলীম খান, মুনেম শাহরিয়ার, রফিকুল ইসলামসহ অনেকেই তাদের প্রোফাইল কালো রং করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!