সংবাদ শিরোনাম :
লাউয়াছড়া বনে গাছে ঝুলন্ত যুবকের লাশ
মৌলভীবাজার থেকে রাজু দত্ত
- আপডেট সময় : ০১:০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩ ৩২৪ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের লাউয়াছড়া বন থেকে গাছে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ৯টা থেকে ১০টার দিকে লাউয়াছড়া বনের আমতলী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) মো.আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর আলম সর্দার আই নিউজকে বলেন- লাশ অর্ধগলিত অবস্থায় বনে একটি গাছে ঝুলন্ত ছিলো। স্থানটি বনের আমতলী এলাকার রেললাইনের ১০০ গজ দূরত্বে।
বনবিভাগের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করেছে।
ওসি জানান- লাশের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে পরিচয় সনাক্তের চেষ্টা করছে পুলিশ। লাশটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
ট্যাগস :
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :





















