ঢাকা ১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নীলফামারীতে চোরাই ৪টি চার্জার ভ্যান ও ১টি ইজিবাইক উদ্ধার: গ্রেপ্তার ৩ মাদক ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেপ্তার কাতারে লাইসেন্স হারালো আল লুলুয়াহ ম্যানপাওয়ার এজেন্সি প্রয়াত আশরাফুল হক ভরসার মৃত্যু বার্ষিকী পালন হারাগাছ আশরান ইন্টারন্যাশনাল স্কুলে দোয়া মাহফিল নাটোরের বড়াইগ্রামে আবারও বাস সংঘর্ষ, নিহত ১ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ ঢাবিতে অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক দেশে মোট হামে ১০৪ জন এবং এর উপসর্গ নিয়ে ১ হাজার ১১০ জনের মৃত্যু দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

লটারিতে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ফলাফল প্রত্যাখান করে সংবাদ সম্মেলন

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • আপডেট সময় : ০৯:৪৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ৩৪১ বার পড়া হয়েছে

লটারিতে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ফলাফল প্রত্যাখান করে সংবাদ সম্মেলন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লটারিতে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ফলাফল প্রত্যাখান করে সংবাদ সম্মেলন

কুষ্টিয়ার দৌলতপুরের রেফায়েতপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এ ভোটে দুই প্রার্থী সমান সংখ‍্যক ভোট পায়। পরে দুই প্রার্থীর অনুপস্থিতে নানা নাটকীয়তার পর লটারির মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়। এই লটারিতে আব্দুল মান্নান বিশ্বাসকে চেয়ারম্যান নির্বাচিত হন এবং ফারুক আহমেদ পরাজিত হয়।

পরাজিত ফারুক আহমেদ লটারির ফলাফল প্রত্যাখান করে  আজ সংবাদ সম্মেলন করেন।

জানাগেছে. উপজেলার রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দি দুই প্রার্থী সর্বোচ্চ সমান সংখ্যক ভোট প্রাপ্ত হওয়ায় লটারি পদ্ধতির মাধ্যমে একজনকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করেছেন রিটানিং কর্মকর্তা। সমান সংখ্যক ভোট প্রাপ্ত প্রার্থীদ্বয় ও তাদের এজেষ্টগণ লটারীর সময় উপস্থিত থাকার বিধান থাকলেও লটারী পদ্ধতির প্রতি দুই প্রার্থীরই আপত্তি থাকায় তাদের দুজনের কেউ এ সময় উপস্থিত ছিলেন না।

এদিকে এই ফলাফল প্রত্যখ্যান করে আইনী লড়াই করার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন ফারুক আহমেদ।

সংবাদ সম্মেলনে তিনি দাবী করেন, ভোটের ফলাফল থেকে শুরু করে লটারী পদ্ধতি কোনটিতেই যথাযথ আইন অনুসরণ করা হয়নি। ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিধি ৪১ এর ‘খ’ উপ-বিধি ৬ মোতাবেক শনিবার দিবাগত রাত সাড়ে ১টার পরে উপজেলা পরিষদ চত্বরে কুষ্টিয়া জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা আবু আনছার, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ ও সমান সংখ্যক ভোট প্রাপ্ত দুই প্রার্থি এবং তাদের পোলিং এজেন্টগণের অনুপস্থিতিতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অঞ্জন কুমার মন্ডল লটারির মাধ্যমে আব্দুল মান্নান বিশ্বাসকে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করেন।

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৫ জন প্রার্থী প্রতিন্দ্বিতা করেন। কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটের ফলাফলে আব্দুল মান্নান বিশ্বাস ও ফারুক আলম দুজনেই সর্বোচ্চ সংখ্যক ৬১২৩ ভোট পান। ফলে কে বিজয়ী হবেন, কোন পদ্ধতিতে হবেন তা নিয়ে ধুম্রজালের তৈরী হয়। এদিকে ভোটের ফলাফল ঘোষণার পর থেকে চেয়ারম্যান কে হবেন, কিভাবে হবেন তা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। সন্ধ্যায় ভোটের ফলাফল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তা অঞ্জন কুমার মন্ডল দুই প্রার্থীর মধ্যে পুণরায় ভোট গ্রহনের কথা জানালেও পরে রাত সাড়ে ৯টার দিকে রাত ১০টায় লটারীর পদ্ধতির মাধ্যমে ফলাফল ঘোষণার কথা জানান।

লটারীর জন্য দুই প্রার্থী ও তাদের এজেন্টদের রাত ১০ মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসার আহবান জানানো হয়। লটারী পদ্ধতিতে দুই প্রার্থীর কেউই সম্মতি দেননি।

এ সময় ফারুক আহমেদ উপস্থিত হয়ে এ পদ্ধতির বিরোধিতা করে পুণরায় ভোট গণনার দাবী জানালেও আব্দুল মান্নান বিশ্বাস লটারীর আমন্ত্রন প্রত্যাখ্যান করেন এবং পুণরায় ভোট গ্রহনের দাবী জানান।

আইনের বাধ্যবাধকতার কথা উল্লেখ করে কুষ্টিয়া জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা আবু আনছার, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অঞ্জন কুমার মন্ডল দুই প্রার্থীকে আইন অনুযায়ী লটারীর মাধ্যমে ফলাফল ঘোষনা বিষয়টি বোঝানোর চেষ্টা করেন।

রাত ১টা পর্যন্ত দুই প্রার্থীকে বোঝানোর প্রক্রিয়া অব্যাহত চলে। কিন্তু প্রার্থীদের সাড়া না দেয়ায় রাত দেড়টার দিকে প্রার্থী ও তাদের এজেন্টদের অনুপস্থিতেই নির্বঅচনী বিধান অনুযায়ী লটারীর মাধ্যমে আব্দুল মান্নান বিশ্বাসকে লটারীর করে বিজয়ী ঘোষনা করা হয়।

এদিকে ফলাফল প্রত্যাখ্যান করে পরাজিত প্রার্থী ফারুক আলম রোববার বেলা সাড়ে ১২ টায় রিফাইতপুরে তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, নির্বাচনের কেন্দ্রের ফলাফল শীট ঘষামাজা করা হয়েছে।

বাতিল ভোটসহ সব ভোট পুণরায় গণণা করার জন্য রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট উর্দ¦তন কর্মকর্তাকের একাধিকবার অনুরোধ করা হলেও তা আমুলে নেননি।

তিনি বলেন, শনিবার রাতে লটারী করার জন্য তার কার্যালয়ে আমাকে আমন্ত্রন জানালে আমি সেখানে উপস্থিত হয়। কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রাত একটা পর্যন্ত বসে থাকলেও প্রতিপক্ষের প্রার্থী সেখানে যাননি। আমি বাড়ি চলে আসার পর রাত দেড়টার দিকে আমার অনুপস্থিতে লটারী করে আব্দুল মান্নান বিশ্বাসকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এই ফলাফলের বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা জানান তিনি।

এ সময় তার নির্বাচনী এজেন্টগণ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অঞ্জন কুমার মন্ডল বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিধি ৪১ এর ‘খ’ উপ-বিধি (৬) মোতাবেক সর্বোচ্চ ভোট প্রাপ্ত দুই প্রার্থীর মধ্যে লটারী পদ্ধতির মাধ্যমে আব্দুল মান্নান বিশ্বাসকে বিজয়ী ঘোষনা করা হয়েছে।

কুষ্টিয়া জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা আবু আনছার বলেন, দুই প্রার্থীকে আইনী প্রক্রিয়াটি বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে। বারবার অনুরোধ করার পরও লটারীতে প্রার্থীরা অনুপস্থিত থাকলে আমাদের কি করার আছে। তাই বলে তো আর বিধানের বাইরে গিয়ে সিন্ধান্ত নেয়া যায় না। আইন অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এর আগে ভোটারদের উপস্থিতি কিছুটা কম হলেও শান্তিপুর্ণ পরিবেশে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৫ হাজার ৮৪৬ জন। ভোট প্রদান করা হয়েছে ১৭ হাজার ৯২৬টি। বাতিল হয় ১১৩ ভোট। নির্বাচনে প্রতিদ্বন্দিতা করা অন্য তিন প্রার্থী মধ্যে জামিরুল ইসলাম ৪৯১৩, মেহেদী হাসান ৬৩৬ এবং আব্দুল মজিদ পেয়েছেন ১৮ ভোট।

উল্লেখ্য, এই ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রশিদ বাবলুর মৃত্যুজনিত কারনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লটারিতে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ফলাফল প্রত্যাখান করে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৯:৪৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪