র‌্যাব-৫ এর অভিযানে নওগাঁয় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
র‌্যাব-৫ এর অভিযানে নওগাঁয় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিলাহাটিতে গ্রেফতার-১ ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতের দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে -মিয়া গোলাম পরওয়ার সৌদি-তুরস্ক-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের সম্ভাবনা যাচাই করছে বাংলাদেশ ফেরদৌস শিপইয়ার্ডে নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের স্কপ এর সংবাদ সম্মেলন ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপে খেলার সুযোগ পেল বাংলাদেশ কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি স্বজনদের কাছে হস্তান্তর আর্সেনালে মার্তিনেল্লির সঙ্গে আচরণে হতাশ ইয়ান রাইট শপথের পর হেয়ার রোডের বাসভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বঙ্গভবনে উঠবেন রোববার শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি ডিসিসিআইয়ের দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব) নব নির্বাচিত কমিটির সংবর্ধনা

র‌্যাব-৫ এর অভিযানে নওগাঁয় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নওগাঁ সদর থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
র‌্যাব-৫ এর অভিযানে নওগাঁয় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-৫ এর অভিযানে নওগাঁয় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

অভিনব কায়দায় লাক্স সাবানের প্যাকেটের ভিতর লুকিয়ে রাখা বিপুল পরিমান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বুলবুল কে নওগাঁর চকমুক্তার এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বুধবার (১৩ ডিসেম্বর ২০২৩) রাত ০৯: ৩০ ঘটিকায় নওগাঁ জেলা সদরের চকমুক্তার এলাকায় ৮,৫৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ বুলবুল আহম্মদ (৩৬) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বুলবুল নওগাঁর পত্নীতলা উপজেলার ভগবানপুর গ্রামের মোঃ আব্দুল আজিজ এর ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, বুলবুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ, রাজশাহী ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করতো।

ইন্ট উইং, র‌্যাব সদর দপ্তর ও র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল বুধবার রাত সাড়ে ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদরের চকমুক্তার এলাকা থেকে প্লাস্টিকের বস্তায় লাক্স সাবানের প্যাকেটের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮,৫৫০ পিচ ইয়াবাসহ বুলবুলকে আটক করে।

র‌্যাব-৫ জয়পুরহাট কোম্পানী কমান্ডার মেজর মোঃ শেখ সাদিক জানান, মাদক দমনে র‌্যাব প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় নওগাঁ সদরের চকমুক্তার এলাকা থেকে ৮,৫৫০ পিচ ইয়াবাসহ মাদক বাবসায়ীকে ইন্ট উইং, র‌্যাব সদর দপ্তর ও র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল বুধবার রাতে গ্রেফতার করেছে, পরে আসামীকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!