রূপসায় পাটকলে অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী
- আপডেট সময় : ১০:৪৪:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ২৬২ বার পড়া হয়েছে
রূপসায় পাটকলে অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী
খুলনার রূপসা উপজেলার জাবুসায় সালাম জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
বুধবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।
বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যায় জাবুসা এলাকায় অবস্থিত পাটকলটিতে আগুনের ঘটনা ঘটে।
খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মো. আব্দুল কাদির বলেন, বিকেল ৫টা ৩৮ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। এদিকে ভয়াবহ এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছেন নৌবাহিনীর সদস্যরা।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এম এম এ সালাম জানান, ৩টি গুদামে ৭৫০ টন উৎপাদিত পণ্য ছিল। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। কাঁচাপাট ছিল ১ হাজার ৩০০ টন যার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা। সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























