ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তথ্য ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের এসপি জাহাঙ্গীর আলমের ফোন জব্দ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ আরএসএফ |: সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি নেতানিয়াহুর জমানায় যেভাবে ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠল ইসরায়েলি রাজনীতি মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের শ্রীলঙ্কার বিপক্ষে ফারহান আলীর জাদুকরী গোল: কে এই উদীয়মান তরুণ? খুলশীতে ফুটপাত থেকে ৫০ দোকান উচ্ছেদ, ২২ হাজার টাকা জরিমানা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ১৬০ রানের ইনিংস খেলে আলোচনায় শেবাগপুত্র আর্যবীর গাজীপুরে মহাসড়ক অবরোধ, পুলিশ ও বিজিবির টিয়ারশেল নিক্ষেপ সংসদ সচিবালয়ে ১৫৫ পদে নিয়োগ: আবেদন শুরু ১২ নভেম্বর

তথ্য ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের এসপি জাহাঙ্গীর আলমের ফোন জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশের অভ্যন্তরীণ ও অত্যন্ত সংবেদনশীল গোপন তথ্য রাজনৈতিক দল আওয়ামী লীগের কাছে পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের আরআরএফ উপ-অধিনায়ক (এসপি) মো. জাহাঙ্গীর আলমের দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এই ডিভাইস দুটির ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। জানা গেছে, গত মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিলেন। প্রাথমিক পর্যায়ে তথ্য ফাঁসের কিছু আলামত পাওয়ার পর তার সরকারি ও ব্যক্তিগত দুটি ফোনই বাজেয়াপ্ত করা হয়।

ঘটনাটি তদন্তের জন্য চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী জানান, প্রশাসনিক কিছু প্রয়োজনে তাকে ডাকা হয়েছিল এবং বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তাধীন হওয়ায় এখনই বিস্তারিত মন্তব্য করা ঠিক হবে না বলে জানান তিনি।

অতিরিক্ত ডিআইজি সাফিজুল ইসলাম নিশ্চিত করেছেন যে, মোবাইল ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছে।

কোনো ধরনের বার্তা আদান-প্রদানের ডিজিটাল প্রমাণ পাওয়া গেলেই চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। রেঞ্জ পুলিশের একাধিক সূত্রের দাবি, জাহাঙ্গীর আলমের ফোনে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে। তবে এই বিষয়ে জাহাঙ্গীর আলমের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি; ফোন জব্দ থাকায় তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগদানকারী জাহাঙ্গীর আলম বর্তমানে আরআরএফ কার্যালয়ে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তথ্য ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের এসপি জাহাঙ্গীর আলমের ফোন জব্দ

আপডেট সময় : ০২:৩৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬