ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রুয়া নির্বাচনে ৫১ পদের ৫০টিতে জয়ী জামায়াতপন্থিরা: বিএনপিপন্থিদের ভোট বর্জন

রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

রফিকুল ইসলাম খান ও অধ্যাপক ড. মো. নিজাম উদ্দীন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রুয়া নির্বাচনে ৫১ পদের ৫০টিতে জয়ী জামায়াতপন্থিরা: বিএনপিপন্থিদের ভোট বর্জন

রুয়া নির্বাচনে ৫১ পদের ৫০টিতে জয়ী জামায়াতপন্থিরা: বিএনপিপন্থিদের ভোট বর্জন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)-এর প্রথম কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৫১টি পদের মধ্যে ৫০টিতেই জয় পেয়েছেন জামায়াতপন্থি প্রার্থীরা। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে ভোট বর্জন করেছে বিএনপিপন্থি অংশ।

শনিবার (২৭ জুলাই) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম খান।

নির্বাচনে ২৭টি পদে কেউ প্রতিদ্বন্দ্বিতা না করায় সেসব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মো. রফিকুল ইসলাম খান। সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন অধ্যাপক ড. মো. নিজাম উদ্দীন এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন জে.এ.এম. সকিলউর রহমান।

পড়ুন>>জাতীয় বেতন কমিশন/২০২৫ গঠন করে প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

ভোটের মাধ্যমে নির্বাচিত ২৪টি পদের মধ্যে ২৩টিতেই জয় পেয়েছেন জামায়াতপন্থি প্রার্থীরা। শুধু যুগ্ম আইন সম্পাদক পদে মো. মিল্টন হোসেন জয়ী হয়েছেন জামায়াতপন্থিদের বাইরে থেকে।

নির্বাচন ঘিরে বিএনপিপন্থি সদস্যদের অভিযোগ, রুয়া নির্বাচন রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। গঠনতন্ত্র লঙ্ঘন করে নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে এবং প্রতিষ্ঠাকালীন অনেক সদস্যকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের।

রাবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসলাম রেজা বলেন, “রুয়া একটি অরাজনৈতিক সংগঠন হলেও এটিকে রাজনৈতিক মোড়কে পরিচালিত করা হয়েছে। এটা একটি পরিকল্পিত ও একতরফা নির্বাচন।”

তবে নির্বাচন কমিশনের সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব অভিযোগগুলো অস্বীকার করে বলেন, “নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কারো প্রতি অবিচার করা হয়নি। সংবিধান লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন।”

উল্লেখ্য, ২০১৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনদের কল্যাণে সংগঠনটি গঠিত হয়। বর্তমানে রুয়ার জীবন সদস্য সংখ্যা ৮,২৭৫ জন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রুয়া নির্বাচনে ৫১ পদের ৫০টিতে জয়ী জামায়াতপন্থিরা: বিএনপিপন্থিদের ভোট বর্জন

আপডেট সময় : ০৯:৫১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫