নরসিংদীর রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন সরকারী কর্মকর্তা/কর্মচারী, পৌরসভা, আওয়ামীলীগ, বিএনপি, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
অনুষ্ঠানসমূহে অংশগ্রহন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শফিকুল ইসলাম, পৌর মেয়র মোঃ জামাল মোল্লা, রায়পুরা থানার পরিদর্শক তদন্ত মীর মাহবুব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার খান নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর।
এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ মোমেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মাহবুব আলম শাহীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
Leave a Reply