রাণীশংকৈল মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালো দুই সন্তানের জননী
- আপডেট সময় : ০৫:৩২:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ৮০ বার পড়া হয়েছে
রাণীশংকৈল মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালো দুই সন্তানের জননী
রাণীশংকৈল মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালো দুই সন্তানের জননী।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে দুই সন্তানের জননী জেলেখা আক্তার (৩৩) মারা গেছেন।
সোমবার(১৬ জুন) দুপুর দুই টায় উপজেলার ধর্মগড় ইউনিয়নের লক্ষির হাট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত জেলেখা লক্ষির হাট গ্রামের মনতাজুল মাস্টারের স্ত্রী ও ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জননী। ধর্মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম দুপুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার
হয়ে জেলেখা নামে এক গৃহবধূ’র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পড়ুন>> নালিতাবাড়ীতে বিএনপি নেতার উপর আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদ সমাবেশ
পরিবার ও স্থানীয়দের মতে, ঘটনার দিন দুপুরে জেলেখা তার নিজ বাড়ি থেকে বাড়ির পশ্চিম পাশে খোলা মাঠে গরু আনতে যায়। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টির সাথে বাতাস ও বিদ্যুৎ চমকাতে শুরু করলে বজ্রপাতের শিকার হয়ে জেলেখা ঘটনাস্থলেই মারা যায়।
এ ঘটনায় মৃতের পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম।


























