ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির সময় জনতার গণপিটুনিতে চোরের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির সময় জনতার গণপিটুনিতে চোরের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদে জাতীয় মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির সময় জনতার গণপিটুনিতে চোরের মৃত্যু

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
ভূরুঙ্গামারীত অটো রিক্সার ধাক্কায় মহিলার মৃত্যু

 

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির সময় জনতার গণপিটুনিতে চোরের মৃত্যু

 

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোটরসাইকেল চুরির সময় জনতার গণপিটুনিতে রুবেল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার আমগাঁও ইউনিয়নের যাদুরানি বাজারে এ ঘটনা ঘটে।নিহত রুবেল ইসলাম (৩৫) পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার গোগর পটুয়াপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।

স্থানীয়সূত্রে জানা গেছে, বুধবার ২২ জানুয়ারি সকালে যাদুরানি বাজারে মোটরসাইকেল চুরির সময় রুবেলকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় জনতা।

 

উত্তেজিত জনতার এলোপাতাড়ি কিল-ঘুষির মারপিটে গুরুতর অসুস্থ হয়ে পড়ে রুবেল । এতে ঘটনাস্থলে তিনি মৃত্যু বরণ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পড়ুন>> নওগাঁয় সমন্বয়ক পরিচয় দানকারীর ভাই ছাত্রলীগ নেতা রকি গ্রেফতার

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,মোটরসাইকেল চুরির সময় গণপিটুনিতে রুবেলের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

এদিকে ওসি আরো জানান, রুবেল ইসলামের নামে থানায় দুটি চুরির মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!