রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২
- আপডেট সময় : ০৭:৩০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ২১৯৮১ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পৃথক দুই ঘটনায় এক স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকালে সড়ক দুর্ঘটনায় একজন এবং রাতে কালবৈশাখী ঝড়ে ঘরের দেয়াল ধসে আরেকজন নিহত হন। নিহতরা হলেন আনন্দ কুমার সাহা (৪৫) ও রেজোয়ান হোসেন (১৪)।
জেনে নিন সাহরী, ইফতার ও নামাজের সময়সুচী
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ভোর ৪:৫৮
- দুপুর ১১:৪৭
- বিকেল ৩:৩৬
- সন্ধ্যা ৫:১৫
- রাত ৬:৩২
- ভোর ৬:১৫
- আল্লাহ্ সর্ব শক্তিমান।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আনন্দ কুমার সাহা মোটরসাইকেলযোগে রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা সড়কের নলদিঘী এলাকায় যাওয়ার সময় হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পড়ুন>> কুড়িগ্রামে ব্যাংকে জাল টাকা জমা দিতে গিয়ে আটক
নিহত আনন্দ কুমার সাহা রাণীশংকৈল পৌর শহরের বন্দর হাটখোলা এলাকার বাসিন্দা এবং কাপড় ব্যবসায়ী অজিত কুমার সাহার ছেলে।
অন্যদিকে শুক্রবার রাতে রাণীশংকৈল উপজেলায় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে প্রবল বাতাসে উপজেলার করনাইট কুমারগঞ্জ এলাকায় একটি বসতঘরের দেয়াল ধসে পড়ে।
এ সময় দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় রেজোয়ান হোসেন (১৪)। রেজোয়ান ওই এলাকার তাহেরুল ইসলামের একমাত্র ছেলে এবং নেকমরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানান, রাতে আকস্মিক ঝড়ের তীব্রতায় অনেক এলাকায় গাছপালা ভেঙে পড়ে এবং কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।
পড়ুন>>রাজারহাটে প্রাইভেট পড়ানোর সময় ছাত্রীকে ধর্ষণের চেষ্টা
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমানুল্লাহ আমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, পৃথক দুটি ঘটনায় একজন সড়ক দুর্ঘটনায় এবং একজন ঝড়ের সময় দেয়াল ধসে মারা গেছেন। ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে একই দিনে দুইজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এছাড়া ওই রাতের কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু ঘরবাড়ি ও ফসলেরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























